নজরুল বিশ্ববিদ্যালয়ের ভালুকা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাহমীদ-রকিব
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
নতুন কমিটি পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভালুকা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী মো. তাহমীদ খন্দকার কমিটির সভাপতি এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. রকিবুবল আলম রকিব (শুভ) সাধারণ সম্পাদক হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদনপত্র গ্রহণ করেন সংগঠনের সাবেক আহ্বায়ক আদি খান শাকিলের হাত থেকে। আদি খান শাকিল এর আগে প্রায় এক বছর সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।
সব সদস্যের সহযোগিতায় সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর করে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।