মুজিবনগরে আমবাগানে ঝুলছিল গৃহবধূ রজনী খাতুনের মরদেহ
ছবিঃ সংগৃহীত
রজনী খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ মিলেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগানে; পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তিনি মুজিবনগর থানার রশিকপুর গ্রামের রইদুল শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার সকালে হাঁটতে বের হওয়া কয়েকজন বাবুপুর মাঠের একটি ব্রিজের পাশের আমবাগানে রজনী খাতুনের মরদেহ ঝুলতে দেখে মুজিবনগর থানায় খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।