‘সবার আগে বাংলাদেশ’ মাথায় রেখে প্রতিটি বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেছেন, বেনাপোল বন্দরে রাজস্ব আদায় যতটা বাড়বে, দেশের জাতীয় অর্থনীতিও ততটাই সমৃদ্ধ হবে। তিনি বলেন, দেশের প্রত্যেকটি বন্দরের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা চলছে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে। পাশাপাশি ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভারসাম্য আনার লক্ষ্যে দুই দেশের আলোচনাও চলমান রয়েছে।
বেনাপোল বন্দর পরিদর্শনের পর সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কাস্টমস হাউসে কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সভায় হাজির ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার ফাইজুর রহমান। উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মহসিন কবির, শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, খাইরুজ্জামান মধু এবং পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয়ে এর আগে প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রতিমন্ত্রী।