হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১ হাজার ৫৭
ছবিঃ সংগৃহীত
নিশ্চিত হাম ও হামের উপসর্গে ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা এখন ১ হাজার ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও চার শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম আজ এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১ হাজার ১৪৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। আর গত ১৫ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগী ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন।
নিশ্চিত হামরোগী হিসেবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮৮ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এমন নিশ্চিত রোগী ২০ হাজার ৫৬২ জন।
সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১ লাখ ৫২ হাজার ২২৫ জন।
হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় মারা গেছে চার শিশু। সন্দেহজনক হামে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৫৬ শিশু প্রাণ হারিয়েছে।
নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।