প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে সরকার নিয়োগ দিয়েছে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে (ঢাকা বিশ্ববিদ্যালয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)। সচিবের পদমর্যাদায় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছেন।
সাংবাদিকতার সঙ্গে গিয়াস উদ্দিন রিমনের সম্পৃক্ততা শুরু হয় বিশ্ববিদ্যালয় থেকেই। বাংলাদেশ পুলিশে তিনি সহকারী ও সিনিয়র সহকারী পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত।
জাতীয় সংসদের এবারের নির্বাচনের সময় বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য ছিলেন তিনি।