
স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূলে আইন প্রয়োগকারী এই বাহিনীর অনুষ্ঠানে আজ শনিবার বেলা পৌনে ১২টায় পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সমাবেশস্থলে ঢুকেই দেশের নানা প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করতে করতে মূল মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তখন তাঁর সঙ্গে ছিলেন।
মঞ্চে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ; প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম; মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রমুখ।
মূল অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে। এরপর দেখানো হয় একটি প্রামাণ্যচিত্র।
প্রেক্ষাপট
মহাসমাবেশের স্থান পরিবর্তন করে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়; নির্ধারিত পোশাক পরে ৭ নভেম্বর সকাল ৮টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকতে গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছিল — যুগান্তর ৩১ অক্টোবর এ তথ্য জানিয়েছে।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
প্রেক্ষাপট সূত্র: যুগান্তর, ৩১ অক্টোবর ২০২৬
