মূল কন্টেন্টে যান
  • Facebook Link
  • Instagram Link
  • Youtube
  • Twitter
  • Whatsapp
  • Home
The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
সাবস্ক্রাইব
বন্ধ করুন

অনুসন্ধান

আলোচিত:
PM of BD ABG Basundhara Group Newspaper Messi Ronaldo Football bollywood
The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • Facebook Link
  • Instagram Link
  • Youtube
  • Twitter
  • Whatsapp
  • Home

ভিডিও লিংক

রোনালদো ছাড়া পর্তুগাল কোন পথে?
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।
শ্রমিক আন্দোলন
"আসনটা ছেড়ে দিন, মানুষটার পাশে দাঁড়ান"
সাপ্তাহিক বাজারদর |
প্রচ্ছদ/জীবনধারা/দেড় শ বছরে কমেছে মানুষের শরীরের গড় তাপমাত্রা, ৩৭ ডিগ্রির মানদণ্ড নিয়ে নতুন প্রশ্ন
দেড় শ বছরে কমেছে মানুষের শরীরের গড় তাপমাত্রা, ৩৭ ডিগ্রির মানদণ্ড নিয়ে নতুন প্রশ্ন
জীবনধারাফিচারস

দেড় শ বছরে কমেছে মানুষের শরীরের গড় তাপমাত্রা, ৩৭ ডিগ্রির মানদণ্ড নিয়ে নতুন প্রশ্ন

By অনলাইন ডেস্ক
৯ নভেম্বর ২০২৬ 6 মিনিটে পড়ুন
0

ছবিঃ সংগৃহীত

দেড় শ বছর আগে মানুষের শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা এখনকার চেয়ে বেশি ছিল। সাম্প্রতিক নানা গবেষণা বলছে, গত দেড় শতকে এই গড় তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। কিন্তু এর পেছনে মানুষের স্বাস্থ্যের উন্নতি, জীবনযাত্রার বদল, পরিবেশ নিয়ন্ত্রণের সক্ষমতা, নাকি অতীতে তাপমাত্রা মাপার পদ্ধতিগত ত্রুটি দায়ী—তা নিয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন।

শরীরের তাপমাত্রা নিয়ে বিস্তৃত গবেষণা শুরু করেন জার্মান চিকিৎসক কার্ল ভুন্ডারলিখ, ১৮৬০-এর দশকে। চিকিৎসাবিজ্ঞানে তখন জ্বর নিয়ে একটি মৌলিক প্রশ্ন ছিল: জ্বর কি আলাদা কোনো রোগ, নাকি শরীরের ভেতরের অন্য অসুস্থতার উপসর্গ?

তখনো থার্মোমিটারের নিয়মিত ব্যবহার চালু হয়নি। এ অবস্থায় ভুন্ডারলিখ ১৫ বছর ধরে নানা বয়সী নারী-পুরুষের শরীরের তাপমাত্রা মাপেন। জার্মানির লাইপজিগের একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া ২৫ হাজার রোগীর বগলের নিচের তাপমাত্রা সংগ্রহ করেন তিনি; সব মিলিয়ে তথ্যের সংখ্যা দাঁড়ায় ১০ লাখের বেশি।

এসব তথ্য বিশ্লেষণ করে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট নির্ধারণ করেন ভুন্ডারলিখ। পরে এই মানই শরীরের স্বাভাবিক তাপমাত্রার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড হয়ে ওঠে। তাঁর হিসাবে, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়ালে তা জ্বরের লক্ষণ।

ভুন্ডারলিখের আগেও অন্য গবেষকেরা স্বাভাবিক তাপমাত্রা নিয়ে প্রায় একই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তবে তাঁর বিশাল তথ্যভান্ডারের জোরেই চিকিৎসাবিজ্ঞানে ৩৭ ডিগ্রি সেলসিয়াস বিশেষ গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের চিকিৎসা ইতিহাসবিদ ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফিলিপ ম্যাকোভিয়াকের মতে, ভুন্ডারলিখের ঠিক করা এই তাপমাত্রা পরে সর্বজনীন রোগনির্ণয়ের মানদণ্ড হিসেবে বিশেষ মর্যাদা পায়।

কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে, গত দেড় শ বছরে শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা বদলেছে। এতে প্রশ্ন উঠেছে—ভুন্ডারলিখের মূল মানদণ্ডেই কি ত্রুটি ছিল, নাকি আধুনিক জীবনযাত্রা ও পরিবেশের পরিবর্তনে মানুষের শরীরের তাপমাত্রা সত্যিই বদলে গেছে?

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ জুলি পারসনেট বলেন, শরীরের তাপমাত্রার স্বাভাবিক ওঠানামা নিয়ে চিকিৎসাবিজ্ঞানে প্রতিষ্ঠিত অনেক ধারণার ভিত গড়ে দিয়েছিলেন ভুন্ডারলিখ। তিনি তাঁর গবেষণায় দেখেন, বয়স, লিঙ্গ ও দিনের সময়ভেদে স্বাভাবিক তাপমাত্রা বদলায়: নারীদের তাপমাত্রা পুরুষদের চেয়ে বেশি, বয়স বাড়লে তাপমাত্রা কমে, আর দিনের বিভিন্ন সময়ে তা ওঠানামা করে।

সাম্প্রতিক গবেষণা অবশ্য বলছে, দেড় শ বছর আগের মানুষের চেয়ে এখনকার মানুষের শরীরের গড় তাপমাত্রা কম। বিশেষ করে ১৯ শতকের শুরুর দিকের মার্কিন পুরুষদের তুলনায় এখনকার মার্কিন পুরুষদের গড় তাপমাত্রা প্রায় শূন্য দশমিক ৫৯ ডিগ্রি সেলসিয়াস কম।

প্রায় এক দশক আগে পারসনেট ও তাঁর গবেষক দল যুক্তরাষ্ট্রের প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষের তাপমাত্রাসংক্রান্ত তিনটি বড় তথ্যভান্ডার বিশ্লেষণ করেন। ১৮৬২ থেকে ২০১৭ সালের মধ্যে সংগৃহীত এসব তথ্য থেকে তাঁরা দেখেন, প্রাপ্তবয়স্কের শরীরের স্বাভাবিক গড় তাপমাত্রা ৯৭ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট বা ৩৬ দশমিক ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

পারসনেটের ভাষ্য, এখনকার প্রাপ্তবয়স্কদের নতুন স্বাভাবিক তাপমাত্রা এই মাত্রার কাছাকাছিই।

আগে ও পরে করা আরও কয়েকটি গবেষণাতেও প্রায় একই ফল এসেছে। শুধু উন্নত দেশে নয়, উন্নয়নশীল দেশ ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও তাপমাত্রা কমার প্রবণতা দেখা গেছে।

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জুরিখের জীববিজ্ঞানী ও নৃতত্ত্ববিদ অ্যাড্রিয়ান ইয়াগি জানান, আমাজন বৃষ্টিবনের আধা-যাযাবর আদিবাসী সিমানে সম্প্রদায়ের মানুষের গড় তাপমাত্রা ২০০০-এর দশকের শুরুর দিকে ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দুই দশকের দ্রুত আর্থসামাজিক পরিবর্তনের পর ২০১৮ সালে তা নেমে আসে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯৭ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইটে।

বিজ্ঞানীরা বলছেন, গড় তাপমাত্রা কমার পেছনে একাধিক কারণ থাকতে পারে। পারসনেটের ধারণা, মানুষের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এর অন্যতম কারণ। ভুন্ডারলিখের সময়ে গড় আয়ু ছিল ৩৮ বছর, এখন তা প্রায় দ্বিগুণ। সংক্রামক রোগের প্রকোপ কমেছে, জীবনযাত্রার মানও বেড়েছে।

পারসনেট বলেন, অতীতের মানুষ এখনকার মতো সুস্থ জীবন কাটাতেন না; যক্ষ্মা, দাঁতের গুরুতর রোগ, আমাশয়, বাতজ্বর ও অস্টিওমাইলাইটিসের মতো রোগ তখন ব্যাপক ছিল। তাঁর ব্যাখ্যায়, রোগ প্রতিরোধব্যবস্থা এসব রোগের সঙ্গে লড়তে গিয়ে প্রচুর ক্যালরি খরচ করে, আর ক্যালরি খরচের সঙ্গে তাপ উৎপাদনের সম্পর্ক আছে। তাই শরীরে রোগের প্রকোপ বেশি থাকলে তাপ উৎপাদনও বাড়তে পারে।

সিমানে জনগোষ্ঠীর ক্ষেত্রেও স্বাস্থ্যের উন্নতির প্রভাব চোখে পড়েছে। ইয়াগির মতে, টিকাদান কর্মসূচি ও উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থার কারণে তাঁদের সামগ্রিক স্বাস্থ্য ভালো হয়েছে। তিনি জানান, ২০ বছর আগের চেয়ে এখন তাঁদের মধ্যে শৌচাগার ব্যবহার ও জুতা পরার অভ্যাস বেড়েছে; ফলে দূষিত মাটিতে খালি পায়ে হাঁটায় যে হুকওয়ার্ম বা পরজীবী কৃমির সংক্রমণ হতো, তা-ও কমেছে।

আধুনিক প্রযুক্তির কল্যাণে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণও এখন সহজ। যুক্তরাষ্ট্রে অন্তত ৮৮ শতাংশ বাড়িতে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, আর যুক্তরাজ্যেও প্রায় একই অনুপাতে বাড়িতে চালু রয়েছে কেন্দ্রীয় হিটিং ব্যবস্থা।

পারসনেট বলেন, আধুনিক মানুষের জীবনের বেশির ভাগ সময় কাটে এমন পরিবেশে, যেখানে বাইরের আবহাওয়া যেমনই থাকুক, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। চিকিৎসাবিজ্ঞানে এমন পরিবেশকে বলা হয় ‘থার্মাল নিউট্রাল জোন’; সেখানে স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখতে শরীরকে বাড়তি শক্তি খরচ করতে হয় না। তাঁর মতে, তাপমাত্রা নিয়ন্ত্রণে বাড়তি খাটুনি না থাকলে শক্তি উৎপাদনের দরকারও কমে, ফলে শরীরে তাপ উৎপাদন কমে যেতে পারে।

তবে কেবল স্বাস্থ্য ও জীবনযাত্রার উন্নতিকে কারণ হিসেবে মানতে রাজি নন ফিলিপ ম্যাকোভিয়াক। তাঁর মতে, অতীতের তাপমাত্রা মাপার যন্ত্রে ত্রুটির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ভুন্ডারলিখের ব্যবহৃত একটি কাচের থার্মোমিটার একবার সরাসরি পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন ম্যাকোভিয়াক। তিনি দেখেন, আধুনিক থার্মোমিটারের তুলনায় সেটির ক্যালিব্রেশন বা মাপকাঠি এমনভাবে ঠিক করা ছিল যে তা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি দেখাত।

তাই ওই থার্মোমিটারে নেওয়া রিডিং প্রকৃত তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।

ম্যাকোভিয়াক জানান, সেকালে শরীরের তাপমাত্রা মাপা ছিল জটিল আর সময়সাপেক্ষ কাজ। পারদভরা কাচের থার্মোমিটারগুলো ছিল প্রায় এক ফুট লম্বা। ব্যবহারের আগে ফুটন্ত পানি ও গলতে থাকা বরফের মতো নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে সেগুলোর ক্যালিব্রেশন করতে হতো।

এরপর রোগীদের ১৫ থেকে ২০ মিনিট স্থির হয়ে শুয়ে থাকতে হতো, কারণ থার্মোমিটারে তাপমাত্রা ঠিকঠাক ফুটে উঠতে বেশ সময় লাগত। ম্যাকোভিয়াকের মতে, এসব সীমাবদ্ধতার কারণে ভুন্ডারলিখের গড় তাপমাত্রায় শুরু থেকেই ত্রুটি থাকার সম্ভাবনা আছে। তা ছাড়া ভুন্ডারলিখ মেপেছিলেন বগলের নিচের তাপমাত্রা, অথচ এখন মুখের ভেতর থেকে নেওয়া রিডিংই বেশি প্রচলিত। ফলে সেকালের বগলের তাপমাত্রার সঙ্গে আজকের মুখের তাপমাত্রা সরাসরি তুলনা করাও কঠিন।

গবেষণায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নির্ধারণে বয়স, লিঙ্গ, দিনের সময় এবং উচ্চতা ও ওজনের প্রভাব চিহ্নিত হয়েছে।

বয়স: বয়স বাড়লে শরীরের তাপমাত্রা কমে। ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ওয়ালিদ জাভেইদের ব্যাখ্যায়, বয়সের সঙ্গে বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজমের গতি কমে আসে, কমে শারীরিক সক্রিয়তাও। ফলে শরীর কম শক্তি খরচ করে, তাপও কম তৈরি হয়।

লিঙ্গ: সাধারণত পুরুষের চেয়ে নারীর শরীরের তাপমাত্রা বেশি থাকে। পারসনেট বলেন, মাসিক চক্রের কারণে তাপমাত্রা সাময়িকভাবে বাড়ে; তবে এই প্রভাব বাদ দিলেও বয়স্ক নারীদের তাপমাত্রা পুরুষদের চেয়ে বেশি থাকে। কেন এমন হয়, বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন। তাঁর মতে, নারী ও পুরুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক ব্যবস্থায় পার্থক্য আছে।

দিনের সময়: শরীরের তাপমাত্রা মানুষের দৈনিক জৈবিক ছন্দ বা সার্কাডিয়ান রিদম মেনে চলে। বোস্টন চিলড্রেনস হাসপাতাল ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের রিউমাটোলজিস্ট জোনাথন হাউসম্যানের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে তাপমাত্রা থাকে সবচেয়ে কম, আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে পৌঁছায় সর্বোচ্চে। দিনের বেলায় শারীরিক কর্মকাণ্ড বাড়ার কারণেই এমনটি ঘটে বলে ধারণা করা হয়।

উচ্চতা ও ওজন: উচ্চতা আর ওজনও শরীরের তাপমাত্রায় প্রভাব ফেলে। পারসনেটের ব্যাখ্যায়, উচ্চতা বাড়লে শরীরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ে, ফলে বেশি তাপ বেরিয়ে যায় এবং তাপমাত্রা কমে। অন্যদিকে ওজন বাড়লে তাপমাত্রা সামান্য বাড়ে।

ভুন্ডারলিখের থার্মোমিটারের ক্যালিব্রেশনে ত্রুটির সম্ভাবনা থাকলেও শুধু সেটি দিয়ে অতীতের মানুষের বেশি তাপমাত্রার ব্যাখ্যা দেওয়া যায় না বলে মনে করেন পারসনেট। তিনি ও তাঁর দল ১৮৬২ থেকে ১৯৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ইউনিয়ন আর্মির সাবেক সেনাসদস্যদের তাপমাত্রাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। তাতে দেখা যায়, যাঁদের জন্ম আগে, তাঁদের গড় তাপমাত্রা পরে জন্মানোদের চেয়ে বেশি ছিল।

পারসনেট বলেন, গবেষকেরা একই সময়ে ভিন্ন ভিন্ন বছরে জন্ম নেওয়া মানুষের তাপমাত্রা তুলনা করেছেন, আবার একই বছরে জন্ম নেওয়া মানুষের বিভিন্ন সময়ে মাপা তাপমাত্রাও বিশ্লেষণ করেছেন। এভাবে বয়স ও জন্মসালের প্রভাব থেকে যন্ত্রের ক্যালিব্রেশনের প্রভাব আলাদা করা গেছে।

তাঁদের গবেষণায় জন্মসালের সঙ্গে শরীরের গড় তাপমাত্রার একটি সম্পর্ক ধরা পড়ে—অর্থাৎ কেবল মাপার যন্ত্র বদলানোর কারণে পার্থক্যটা তৈরি হয়নি। পরে পারসনেটের দল আরও দুটি আধুনিক তথ্যভান্ডার বিশ্লেষণ করে প্রায় একই ফল পায়। এসব তথ্য সংগ্রহ করা হয়েছিল ১৯৭১ থেকে ২০১৭ সালের মধ্যে, এমন থার্মোমিটারে যেগুলোর ক্যালিব্রেশন একই মানদণ্ডে করা হয়েছিল বলে ধারণা করা হয়।

তাই গবেষকদের ধারণা, গড় তাপমাত্রা কমার পেছনে সত্যিকারের শারীরিক ও পরিবেশগত পরিবর্তনের ভূমিকা রয়েছে।

সাম্প্রতিক এসব ফলাফল শরীরের স্বাভাবিক তাপমাত্রার প্রচলিত মানদণ্ড ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইটের গুরুত্ব নতুন করে ভাবার দাবি তুলেছে। চিকিৎসাবিজ্ঞানের বহুল ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ তথ্যসূত্র ইতিমধ্যে এ বিষয়ে পরিবর্তন এনেছে—হ্যারিসন’স প্রিন্সিপলস অব ইন্টারনাল মেডিসিন এবং চিকিৎসকদের ব্যবহৃত অনলাইন চিকিৎসা-তথ্যভান্ডার ‘আপটুডেট’।

বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, নিজের শরীরের স্বাভাবিক তাপমাত্রা জানা থাকা উপকারী, কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া ঠিক নয়। অ্যাড্রিয়ান ইয়াগির কথায়, তাপমাত্রার এ ধরনের সীমাকে কঠোর বিভাজনরেখা ভাবা উচিত নয়, কারণ ৩৬ দশমিক ৯৯ ডিগ্রি আর ৩৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাস্তবে বড় কোনো তফাত নেই।

তবে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া বা বেড়ে যাওয়া গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্কের তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯৬ ডিগ্রি ফারেনহাইটের নিচে নামলে, কিংবা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠলে তা বিশেষ উদ্বেগের। এমন তাপমাত্রা শরীরের ভেতরে গুরুতর কোনো সমস্যার সংকেত দিতে পারে।

এখন পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণায় যে চিত্র উঠে এসেছে, তাতে ৩৭ ডিগ্রি সেলসিয়াসকে মানুষের শরীরের অপরিবর্তনীয় স্বাভাবিক তাপমাত্রা ধরার সুযোগ কমে আসছে। বরং বয়স, লিঙ্গ, শারীরিক গঠন, দৈনিক জৈবিক ছন্দ, স্বাস্থ্যগত অবস্থা আর জীবনযাত্রার পরিবর্তন মাথায় রেখে স্বাভাবিক তাপমাত্রা মূল্যায়নের প্রয়োজনই সামনে আসছে।

এক নজরে

ই-লাইফ সাময়িকীতে ২০২০ সালের ৭ জানুয়ারি প্রকাশিত পারসনেট দলের মূল গবেষণা নিবন্ধ অনুযায়ী, বয়স, উচ্চতা ও ওজন সমন্বয়ের পর জন্মের প্রতি দশকে গড় তাপমাত্রা শূন্য দশমিক শূন্য ৩ ডিগ্রি সেলসিয়াস হারে কমেছে; গবেষণায় ২০০৭ থেকে ২০১৭ সালের ১ লাখ ৫০ হাজার ২৮০ জনের একটি তথ্যভান্ডারও ছিল।

নেচার সাময়িকী ২০২০ সালে জানায়, ২০১৭ সালে প্রায় ৩৫ হাজার মানুষের ওপর করা আরেক গবেষণায় গড় তাপমাত্রা পাওয়া গিয়েছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র

প্রেক্ষাপট সূত্র: ই-লাইফ (পাবমেড সেন্ট্রাল), ৭ জানুয়ারি ২০২০; নেচার, ২০২০

লেখক

অনলাইন ডেস্ক

সব সংবাদ দেখুন
আরও সংবাদ
ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ব্যাগের ভেতর এক দিনের কন্যাশিশুর মরদেহ
পূর্ববর্তী

ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ব্যাগের ভেতর এক দিনের কন্যাশিশুর মরদেহ

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

    মন্তব্য করুন উত্তর বাতিল করুন

    আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্ন দিয়ে চিহ্নিত

    সর্বশেষ পোস্ট

    • দেড় শ বছরে কমেছে মানুষের শরীরের গড় তাপমাত্রা, ৩৭ ডিগ্রির মানদণ্ড নিয়ে নতুন প্রশ্ন
    • ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ব্যাগের ভেতর এক দিনের কন্যাশিশুর মরদেহ
    • জুলাই সনদ বাস্তবায়নে চাপ বাড়াতে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ’ গড়ছে ১১ দল
    • ‘তিনি কখনো ফিরে আসবেন না’, হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর
    • এনবিআরের এক আদেশে কর ক্যাডারের ৩২ কর্মকর্তার কর্মস্থল বদল
    • স্পিকারের শোকপ্রস্তাবে চার সাবেক এমপিসহ বিশিষ্টজনদের স্মরণ, সর্বসম্মতিতে পাস
    • দিন-রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস, চট্টগ্রামসহ ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা
    • ষড়যন্ত্র ও শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে কোরআন-হাদিসের তিন দোয়া
    • ডিসেম্বরের মধ্যে দরপত্র, পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা
    • লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯-এ বাবার ফোনে কিশোর গ্রেপ্তার
    • ট্রেনের নিচে প্রাণ গেল প্রধান শিক্ষকের, ছিনতাই না দুর্ঘটনা—স্বজন ও পুলিশের ভিন্ন কথা
    • কোটালীপাড়ায় চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে প্রাণ গেল দেড় মাসের শিশুর
    • গুপ্তচর সন্দেহে থাকা নারীর সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়ার সিইও
    • জলবায়ু ন্যায়বিচারে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কপ৩১-এ যাচ্ছেন প্রধানমন্ত্রী, ১২ নভেম্বর ভাষণ
    • খাজার কথা ‘১০০ শতাংশ সঠিক’, স্যান্ডপেপার কাণ্ডে সিএর তদন্তকে ত্রুটিপূর্ণ বললেন ওয়ার্নার
    • টুলুজ বিশ্ববিদ্যালয়ে ইফেল বৃত্তি: মাসে ১ হাজার ২০০ ইউরো ভাতা, মাস্টার্সে প্রাথমিক আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
    • ফেরির দিন ফুরাবে বার্গেন-স্টাভাঙ্গার পথে, সাগরতলে ২৭ কিলোমিটার টানেল গড়ছে নরওয়ে
    • নুনিয়েসকে ২-১ গোলে হারিয়ে কোলো-কোলোর শিরোপা, কেপ ভার্দেকে উৎসর্গ ভোজিনিয়ার
    • নজরুলের শিক্ষাভাবনায় উন্মুক্ত শিক্ষার মিল দেখল বাউবি, নজরুল বর্ষে আলোচনা ও পুরস্কার
    • ঋণের ভারে ধুঁকছে অনন্ত জলিলের শিল্পপ্রতিষ্ঠান, কাজ হারালেন ১০ হাজারের বেশি শ্রমিক
    • আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ছয় দিনের লড়াই: বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান
    • দুর্বল ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকার এফডিআর: সাত সদস্যের তদন্ত কমিটি গঠন

    সর্বশেষ কমেন্টস

    1. Administrator মন্তব্য করেছেন: হিফজ শুধু স্মৃতির কৌটো নয়, হাফেজের জীবনেই ফুটে উঠুক কোরআন
    2. আসাদুল্লাহ সোলায়মান মন্তব্য করেছেন: হিফজ শুধু স্মৃতির কৌটো নয়, হাফেজের জীবনেই ফুটে উঠুক কোরআন
    3. Pakhi মন্তব্য করেছেন: বাজারে এখন স্বর্ণের দাম কত, জেনে নিন ভরিপ্রতি হিসাব
    4. Asif মন্তব্য করেছেন: কুতুবদিয়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

    শেয়ারবাজার

    বাজার বন্ধ ৯ নভেম্বর ২০২৬, রাত ৭:৪৯
    সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

    স্বর্ণের দাম

    বাজুস ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩১
    ধরনবাজারদরপ্রতি ভরিপুরাতন বিক্রয়প্রতি ভরি
    ২২ ক্যারেট৳২,২৬,৯২৩$1825.46৳১,৮৮,৩৪৬$1515.13
    ২১ ক্যারেট৳২,১৬,৭১৭$1743.36৳১,৭৯,৮৭৫$1446.99
    ১৮ ক্যারেট৳১,৮৬,০৯৯$1497.06৳১,৫৪,৪৬২$1242.55
    সনাতন৳১,৫২,০৪০$1223.07৳১,২৬,১৯৩$1015.15
    ধরনবাজারদরপ্রতি গ্রামপুরাতন বিক্রয়প্রতি গ্রাম
    ২২ ক্যারেট৳১৯,৪৫৫$156.50৳১৬,১৪৮$129.90
    ২১ ক্যারেট৳১৮,৫৮০$149.47৳১৫,৪২১$124.05
    ১৮ ক্যারেট৳১৫,৯৫৫$128.35৳১৩,২৪৩$106.53
    সনাতন৳১৩,০৩৫$104.86৳১০,৮১৯$87.03
    ধরনবাজারদরপ্রতি আনাপুরাতন বিক্রয়প্রতি আনা
    ২২ ক্যারেট৳১৪,১৮৩$114.09৳১১,৭৭২$94.70
    ২১ ক্যারেট৳১৩,৫৪৫$108.96৳১১,২৪২$90.44
    ১৮ ক্যারেট৳১১,৬৩১$93.56৳৯,৬৫৪$77.66
    সনাতন৳৯,৫০৩$76.45৳৭,৮৮৭$63.45
    ধরনবাজারদরপ্রতি রতিপুরাতন বিক্রয়প্রতি রতি
    ২২ ক্যারেট৳২,৩৬৪$19.02৳১,৯৬২$15.78
    ২১ ক্যারেট৳২,২৫৭$18.16৳১,৮৭৩$15.07
    ১৮ ক্যারেট৳১,৯৩৯$15.60৳১,৬০৯$12.94
    সনাতন৳১,৫৮৪$12.74৳১,৩১৫$10.58

    সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), হলমার্ককৃত স্বর্ণ। পুরাতন বিক্রয় মূল্য = বাজারদর থেকে ১৭% বাদে। ১ ডলার = ৳১২৪.৩১।

    মুদ্রা বিনিময় হার

    বাংলাদেশ ব্যাংক কার্যকর: ৯ নভেম্বর ২০২৬
    ১ মার্কিন ডলার
    ৳১২৪.৩৫ ▲
    ভারিত গড় হার · ক্রয় ৳১২৪.৩৫ · বিক্রয় ৳১২৪.৩৫
    মুদ্রাক্রয় (৳)বিক্রয় (৳)
    EURইউরো১৩৮.৫৬১৩৮.৫৯ ▲
    GBPব্রিটিশ পাউন্ড১৬৫.৯৯১৬৬.০৩ ▲
    AUDঅস্ট্রেলীয় ডলার৮৫.৩৪৮৫.৪২ ▲
    JPYজাপানি ইয়েন০.৭৮৪৫০.৭৮৪৮ ▲
    CADকানাডীয় ডলার৮৮.০০৮৮.০২ ▲
    SEKসুইডিশ ক্রোনা১২.৫৭১২.৫৭ ▲
    SGDসিঙ্গাপুর ডলার৯৬.৯০৯৬.৯৬ ▲
    CNHচীনা ইউয়ান১৮.৬৩১৮.৬৩ ▲
    INRভারতীয় রুপি১.৩২৪০১.৩২৪৩ ▲
    LKRশ্রীলঙ্কান রুপি২.৬৭৩৯২.৬৭৪৭ ▼

    সূত্র: বাংলাদেশ ব্যাংক, আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে হার। ছুটির দিনে সর্বশেষ কার্যদিবসের হার দেখানো হয়।

    আর্কাইভ

    সংবাদ আছে

    ক্যাটাগরি

    • Uncategorized
    • অন্যান্য
    • অভিমত
    • অর্থনীতি
    • আফ্রিকা
    • আবহাওয়া
    • ইউরোপ
    • উদ্যোক্তাদের গল্প
    • এশিয়া
    • কক্সবাজার
    • কিশোরগঞ্জ
    • কুড়িগ্রাম
    • কুমিল্লা
    • কুষ্টিয়া
    • কৃষি ও প্রাণী সম্পদ
    • ক্রিকেট
    • খাগড়াছড়ি
    • খুলনা
    • খুলনা বিভাগ
    • খেলাধুলা
    • গাইবান্ধা
    • গাজীপুর
    • গান
    • গোপালগঞ্জ
    • চট্টগ্রাম
    • চট্টগ্রাম বিভাগ
    • চলচ্চিত্র
    • চাঁদপুর
    • চাঁপাইনবাবগঞ্জ
    • চুয়াডাঙ্গা
    • জয়পুরহাট
    • জাতীয়
    • জামালপুর
    • জীবনধারা
    • ঝালকাঠি
    • ঝিনাইদহ
    • টাঙ্গাইল
    • টেলিভিশন
    • ঠাকুরগাঁও
    • ঢাকা
    • ঢাকা বিভাগ
    • দিনাজপুর
    • দেশব্যাপী
    • নওগাঁ
    • নড়াইল
    • নরসিংদী
    • নাটোর
    • নারায়ণগঞ্জ
    • নীলফামারী
    • নোয়াখালী
    • পঞ্চগড়
    • পাকিস্তান
    • পাবনা
    • ফিচারস
    • ফুটবল
    • ফেনী
    • বগুড়া
    • বরগুনা
    • বরিশাল বিভাগ
    • বলিউড
    • বাগেরহাট
    • বিনোদন
    • বিশ্ব
    • ব্যাংকিং সেক্টর
    • ব্রাহ্মণবাড়িয়া
    • ভারত
    • ভারতীয় বাংলা
    • ভোলা
    • মধ্যপ্রাচ্য
    • ময়মনসিংহ
    • ময়মনসিংহ বিভাগ
    • মাদারীপুর
    • মানিকগঞ্জ
    • মুন্সীগঞ্জ
    • মেহেরপুর
    • মৌলভীবাজার
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • রংপুর
    • রংপুর বিভাগ
    • রাজনীতি
    • রাজবাড়ী
    • রাজশাহী
    • রাজশাহী বিভাগ
    • লক্ষ্মীপুর
    • লালমনিরহাট
    • ল্যাটিন আমেরিকা
    • শিক্ষা ও প্রযুক্তি
    • শিল্প এবং বাণিজ্য
    • শেয়ার বাজার
    • সংস্কৃতি
    • সাউথ ইন্ডিয়ান
    • সাতক্ষীরা
    • সিরাজগঞ্জ
    • সিলেট
    • সিলেট বিভাগ
    • সুনামগঞ্জ
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • হবিগঞ্জ
    • হলিউড

    সম্পাদক

    নাঈমা হক

    ঠিকানা

    ডি ও এইচ এস, মিরপুর ১২, ঢাকা ১২১৬

    সোশাল মিডিয়া

    • Facebook
    • Instagram
    • Twitter
    • YouTube
    • WhatsApp
    • আমাদের সম্পর্কে / About Us
    • যোগাযোগ / Contact Us
    • গোপনীয়তা নীতি / Privacy Policy
    • সম্পাদকীয় নীতি / Editorial Policy
    © সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক অভিমত
    Engবাংলা