মূল কন্টেন্টে যান
  • Facebook Link
  • Instagram Link
  • Youtube
  • Twitter
  • Whatsapp
  • Home
The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
    সাবস্ক্রাইব
    বন্ধ করুন

    অনুসন্ধান

    আলোচিত:
    PM of BD ABG Basundhara Group Newspaper Messi Ronaldo Football bollywood
    The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

    Unbiased & Courageous Voice

    The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

    Unbiased & Courageous Voice

        • Facebook Link
        • Instagram Link
        • Youtube
        • Twitter
        • Whatsapp
        • Home
        হরমুজ সংকটের শিক্ষা: এশিয়া-আফ্রিকায় তেলের মজুতাগার গড়ছে উপসাগরীয় দেশগুলো
        বিশ্বমধ্যপ্রাচ্য

        হরমুজ সংকটের শিক্ষা: এশিয়া-আফ্রিকায় তেলের মজুতাগার গড়ছে উপসাগরীয় দেশগুলো

        By ডেস্ক রিপোর্ট
        ১৯ নভেম্বর ২০২৬ 8 মিনিটে পড়ুন
        0

        ছবিঃ সংগৃহীত

        তেল-গ্যাসের আয়ের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন কিছু নয়। ষাটের দশকের শেষ দিক ও সত্তরের দশকের গোড়া থেকেই অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্য এসব দেশের জাতীয় উন্নয়ন কৌশলের অংশ। শুরুতে শিল্পায়ন, অবকাঠামো আর তেলের বাইরের উৎপাদনশীল খাতে বিনিয়োগই ছিল সেই পথ। পাঁচ দশকের বেশি সময় পর ‘অর্থনৈতিক নিরাপত্তা’ বলতে আর শুধু আয়ের উৎস বাড়ানো বোঝায় না। অত্যাবশ্যকীয় সম্পদ কোথা থেকে আসবে, কোথায় জমা থাকবে আর কোন পথে বাজারে পৌঁছাবে—প্রতিটি জায়গাতেই এখন বৈচিত্র্য আনা হচ্ছে। বাণিজ্য করিডোর ও সরবরাহব্যবস্থায় যেকোনো বিঘ্নের ঝুঁকি কমাতেই উপসাগরীয় রাষ্ট্রগুলোর এই নতুন কৌশল।

        হাইড্রোকার্বনের ওপর উপসাগরীয় অর্থনীতিগুলোর নির্ভরতা এখনো বিপুল। ২০২৪ সালে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মোট সরকারি রাজস্বের প্রায় ৬৪ শতাংশ, অর্থাৎ ৪২২ বিলিয়ন ডলার, এসেছে তেল থেকে। তেলের বাইরের খাত থেকে আয় ছিল ২৩৭ বিলিয়ন ডলার। তাই জ্বালানি উৎপাদন বা রপ্তানির পথে বাধা এলে ধাক্কাটা জ্বালানি খাতের আয়ে থেমে থাকে না; সরকারি অর্থায়ন, জনবিনিয়োগ আর সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাও বড় চাপে পড়ে। এ কারণে মজুত কতটা আছে, তার পাশাপাশি সেটি কোথায় আছে—তাও এখন সমান গুরুত্ব পাচ্ছে। জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা ক্রমেই নির্ভর করছে মজুতের ভৌগোলিক বণ্টন, বিদেশি বাজারে প্রবেশাধিকার আর বিকল্প পরিবহন করিডোরের ওপর, বিশেষ করে যখন প্রধান পথগুলো অচল হয়ে পড়ে। কৌশলগত মজুতকে একসময় কেবল জরুরি অবস্থার বিমা ভাবা হতো; এখন তা জাতীয় ও বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার মূল হাতিয়ার। জিসিসি দেশগুলো সেই পথেই এগোচ্ছে, দেশের ভেতরে এবং বিদেশের কৌশলগত গন্তব্যে মজুত ও বিকল্প পথ তৈরি করছে।

        ২০২৬ সালে হরমুজ প্রণালির অচলাবস্থা দেখিয়ে দিয়েছে, শুধু উৎপাদনক্ষমতা ধরে রাখলেই চলে না; রপ্তানি বাজারে নিরবচ্ছিন্নভাবে পৌঁছাতে পারাটাও সমান জরুরি। ওই সংকটে বিশ্বের প্রায় ৩০ শতাংশ তেল ও ২০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি ব্যাহত হয়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ায়, ইউরোপে গ্যাসের দাম বাড়ে প্রায় ৬০ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.২ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৩.১ শতাংশে নামায়। সংকটটি বুঝিয়ে দিয়েছে, উপসাগরীয় জ্বালানি রপ্তানি আটকে গেলে তা আঞ্চলিক সরবরাহ ঘাটতিতে সীমিত থাকে না। উচ্চ মূল্যস্ফীতি, বাণিজ্যে বিঘ্ন, শিল্প উৎপাদন কমে যাওয়া আর আর্থিক বাজারের অস্থিরতা হয়ে সেই ধাক্কা ছড়িয়ে পড়ে বিশ্ব অর্থনীতিতে।

        অবশ্য সব উপসাগরীয় রপ্তানিকারকের ঝুঁকি সমান ছিল না। হরমুজ প্রণালিকে উল্লেখযোগ্য মাত্রায় পাশ কাটাতে পারে, এমন পাইপলাইন আছে কেবল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের। লোহিত সাগরের তীরে ইয়ানবু পর্যন্ত বিস্তৃত সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিনে সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল বইতে পারে। ওমান উপসাগরের তীরে আমিরাতের হাবশান-ফুজাইরাহ পাইপলাইনের সক্ষমতা দিনে প্রায় ১৫ থেকে ১৮ লাখ ব্যারেল। কুয়েত, কাতার ও বাহরাইনের হাতে কোনো বিকল্প পথ ছিল না। ফলে হরমুজনির্ভর উৎপাদকদের জাহাজ চলাচল প্রথম মাসেই এক-তৃতীয়াংশের বেশি কমে যায়; রপ্তানি আয় কমে আনুমানিক ১৫.২ বিলিয়ন ডলার।

        এই ভয়াবহ সংকট থেকে উপসাগরীয় অঞ্চল চারটি বড় শিক্ষা পেয়েছে। প্রথম শিক্ষা—পাইপলাইন একা যথেষ্ট নয়। বিকল্প পথগুলো উপসাগরীয় রপ্তানির একটি অংশই সামলাতে পারে, যার বড় অংশ আবার আগে থেকেই ব্যবহৃত হচ্ছে; তা ছাড়া এসব টার্মিনাল আর বিকল্প পাইপলাইনও আঞ্চলিক হুমকির নাগালের মধ্যে। দ্বিতীয়ত, আর্থিক সঞ্চয়ও যথেষ্ট নয়। রাজস্ব ও সার্বভৌম তহবিল সাময়িক আয় হারানোর ধাক্কা সামলাতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে রাজস্বের সুরক্ষা বা বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে না। তৃতীয়ত, ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ঝুঁকিতে পড়ে। কয়েক সপ্তাহ উপসাগরীয় সরবরাহ না পেলে এশিয়ার ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকবে, তাতে উপসাগরীয় উৎপাদকদের বাজার হিস্যা কমবে। চতুর্থত, ঝুঁকিটা দুই দিকের। উপসাগরীয় দেশগুলোর আমদানি করা খাদ্য ও শিল্পের কাঁচামালের বড় অংশও আসে হরমুজ দিয়ে; পথটি বন্ধ হলে খাদ্যনিরাপত্তা ও উৎপাদন খাতও হুমকিতে পড়ে। এই বিশাল ধাক্কাই গোটা অঞ্চলে নতুন কৌশলগত ভাবনার জন্ম দিয়েছে।

        বিদেশে কৌশলগত মজুত গড়ার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর মনোযোগের কেন্দ্রে এখন এশিয়া। উপসাগরীয় জ্বালানির সবচেয়ে বড় বাজার এই মহাদেশ; হরমুজ দিয়ে যাওয়া অপরিশোধিত তেলের ৮০ শতাংশের বেশি এশিয়াতেই রপ্তানি হয়। উপসাগরীয় সরবরাহের ওপর ব্যাপক নির্ভরতা আর বিকল্প উৎপাদকদের কাছ থেকে তেল আনতে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়ার বাধ্যবাধকতা—এ দুই কারণে সরবরাহ বিঘ্নে এশিয়া খুবই নাজুক। এশীয় ক্রেতাদের কাছাকাছি কৌশলগত মজুত থাকলে উপসাগরীয় রপ্তানিকারকদের বাজারে প্রবেশাধিকার যেমন সুরক্ষিত হয়, তেমনি পণ্য পৌঁছানোর সময় কমে এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্কও মজবুত হয়।

        এ ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ও কার্যকর উদাহরণ জাপান ও দক্ষিণ কোরিয়া। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২০০৯ সাল থেকে, সৌদি আরবের সঙ্গে ২০১০ সাল থেকে আর কুয়েতের সঙ্গে ২০২০ সাল থেকে যৌথভাবে অপরিশোধিত তেলের মজুতাগার চালাচ্ছে জাপান। এসব চুক্তির আওতায় সৌদি আরামকো ও অ্যাডনকের প্রত্যেকের প্রায় ৮২ লাখ ব্যারেল এবং কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের (কেপিসি) ৩১ লাখ ব্যারেল চুক্তিবদ্ধ মজুত সক্ষমতা রয়েছে। স্বাভাবিক সময়ে উৎপাদক দেশগুলো এই মজুত বাণিজ্যিকভাবে ব্যবহার করে; জরুরি অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে তা কেনার অধিকার থাকে জাপানের। ‘কোরিয়া ন্যাশনাল অয়েল করপোরেশন’-এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াও একই ধরনের ব্যবস্থা চালায়। ২০২৬ সালের আগের চুক্তি অনুযায়ী সেখানে সৌদি আরামকোর প্রায় ৫৩ লাখ ব্যারেল এবং অ্যাডনক ও কেপিসির প্রত্যেকের ৪০ লাখ ব্যারেল করে মজুত সুবিধা আছে। ২০২৬ সালের জুলাইয়ে দীর্ঘমেয়াদি অপরিশোধিত তেল সরবরাহ, জরুরি সমন্বয় ও বাড়তি কৌশলগত মজুতের সুযোগ তৈরিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জ্বালানি নিরাপত্তা সহযোগিতা আরও বাড়িয়েছে অ্যাডনক।

        কৌশলগত গন্তব্য হিসেবে উঠে এসেছে ভারতও। ২০১৮ সাল থেকে ভারতের ম্যাঙ্গালোরে প্রায় ৬০ লাখ ব্যারেল ধারণক্ষমতার অপরিশোধিত তেলের মজুত রাখছে অ্যাডনক। ২০২৬ সালের মে মাসে অ্যাডনক ও ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড একমত হয়েছে যে বিশাখাপত্তনম ও চণ্ডীখোলে সম্ভাব্য স্থাপনাসহ অ্যাডনকের মোট মজুত সক্ষমতা ৩ কোটি ব্যারেলে উন্নীত করা হবে। চুক্তিতে আমিরাতের ফুজাইরাহতে ভারতের জন্য পাল্টা মজুত সুবিধার বিষয়টিও বিবেচনায় আছে, যাতে ভারতও আমিরাতে নিজের কৌশলগত মজুত রাখতে পারে।

        নতুন অংশীদারত্বের হাত ধরে এই নেটওয়ার্ক ছড়াচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়াতেও। ২০২৬ সালের অক্টোবরে সৌদি আরব ও সিঙ্গাপুর প্রায় ৯০ লাখ ব্যারেল ধারণক্ষমতার জুরং রক ক্যাভার্নসে সৌদি অপরিশোধিত তেল রাখার পরিকল্পনা ঘোষণা করে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে কার্যক্রম শুরুর কথা, তবে সৌদি আরবের জন্য কতটা বরাদ্দ, তা এখনো প্রকাশ করা হয়নি। সৌদি আরব ও আমিরাতের সঙ্গে এমন চুক্তির সম্ভাবনা যাচাই করছে ফিলিপাইনও। আলোচনায় আছে বাটানে সৌদি সহায়তায় ৫ কোটি ব্যারেল ধারণক্ষমতার একটি স্থাপনা এবং ফিলিপাইনের জরুরি ব্যবহারের শর্তে আমিরাতের নিজস্ব মালিকানার মজুতাগার নির্মাণের প্রস্তাব। দুটি প্রকল্পই অবশ্য এখনো প্রাথমিক পর্যায়ে।

        এসব চুক্তির মধ্য দিয়ে বিদেশের মজুতাগার পরিণত হচ্ছে পারস্পরিক অর্থনৈতিক নিরাপত্তার হাতিয়ারে। আমদানিকারক দেশগুলো পুরো মজুতের অর্থ না জুগিয়েই জরুরি সরবরাহের নিশ্চয়তা পাচ্ছে। উপসাগরীয় উৎপাদকেরা বাজারে অবস্থান শক্ত করার পাশাপাশি বাণিজ্যিক নমনীয়তাও ধরে রাখতে পারছে। তবে এই সুরক্ষার একটা সময়সীমা আছে। মজুত করা তেলের পরিমাণ, চুক্তিভিত্তিক প্রবেশাধিকার আর দীর্ঘ সংকটে আবার মজুত ভরার সক্ষমতার ওপরই তা নির্ভর করে।

        বিদেশের সব মজুতাগার অবশ্য কৌশলগত নয়। বাণিজ্যিক হাবগুলো মূলত গড়া হয় একাধিক ক্রেতার মধ্যে পণ্য আদান-প্রদান, ব্লেন্ডিং ও ট্রেডিংয়ে সহায়তা আর পণ্য পরিবহন থেকে রাজস্ব আয়ের জন্য। এগুলোর মজুতে স্বয়ংক্রিয় জরুরি প্রবেশাধিকার থাকে না; তবে চুক্তি ও পরিচালন কাঠামো অনুমতি দিলে একই স্থাপনা দুই কাজেই লাগতে পারে। সিঙ্গাপুর এই পার্থক্যের বড় উদাহরণ। ২০২৬ সালের জানুয়ারিতে জুরং পোর্ট ইউনিভার্সাল টার্মিনালে প্রায় ১ লাখ ৬০ হাজার ঘনমিটার ফুয়েল অয়েল রাখার জায়গা ইজারা নিয়েছে অ্যাডনক গ্লোবাল ট্রেডিং; এটি কৌশলগত মজুত নয়, মূলত বাণিজ্যিক অবস্থান। ২০২৫ সালের এপ্রিলে ত্রিনকোমালিকে জ্বালানি হাব হিসেবে গড়ে তুলতে সমঝোতা স্মারকে সই করে আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। এর আওতায় ট্যাংক ফার্ম সংস্কার, বাঙ্কারিং, ভারতে পাইপলাইন নির্মাণ আর একটি সম্ভাব্য শোধনাগারের পরিকল্পনা আছে। আর ২০২৬ সালের আগস্টে বিদেশি সরবরাহকারীদের দেশে জ্বালানি মজুতের অনুমতি দিয়ে সংশোধিত বন্ডেড স্টোরেজ বিধিমালা অনুমোদন করেছে পাকিস্তান; সৌদি আরামকো ও কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন তাতে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। আগ্রহ থাকলেও এসব প্রকল্প এখনো চূড়ান্ত প্রতিশ্রুতিতে পৌঁছায়নি।

        আসলে হিসাবটাই এখন বদলাচ্ছে—মজুত রাখার খরচের চেয়ে বাজারে প্রবেশাধিকার ধরে রাখার মূল্য বেশি গুরুত্ব পাচ্ছে। প্রচলিত ধারায় আমদানিকারক দেশগুলো সীমিত আর্থিক লাভে সরবরাহ বিঘ্ন সামলানোর জন্য তেল মজুত রাখত। উপসাগরীয় রপ্তানিকারকদের জন্য বিদেশে মজুতের লাভ দুদিকে: সংকটে বাজারে প্রবেশাধিকার রক্ষা, আর ট্রেডিং, লজিস্টিকস ও বিতরণ থেকে বাণিজ্যিক মুনাফা।

        বিদেশে মজুতাগার গড়তে চারটি বিনিয়োগ মডেল সামনে আসছে। প্রতিটিতে ব্যয়, মালিকানা, বাণিজ্যিক মুনাফা আর জরুরি প্রবেশাধিকার ভাগ হয় আলাদা উপায়ে। প্রথম মডেল বাণিজ্যিক সক্ষমতা ইজারা নেওয়া। সিঙ্গাপুরে অ্যাডনক গ্লোবাল ট্রেডিংয়ের ইজারা এই সবচেয়ে সহজ মডেলের উদাহরণ—মূলধনি ব্যয় নেই, মেয়াদ নমনীয়, মজুত পণ্য চলে ট্রেডিং বুক হিসেবে। এতে দ্রুততা ও বিকল্প সুযোগ মেলে, কিন্তু সার্বভৌম নিয়ন্ত্রণ মেলে না।

        দ্বিতীয় মডেলে স্বাগতিক দেশের কৌশলগত স্থাপনায় উৎপাদক দেশ নিজের মজুত রাখে। সিঙ্গাপুরের এনার্জি মার্কেট অথরিটি ও জেটিসি করপোরেশনের সঙ্গে সৌদি আরামকোর চুক্তি অনুযায়ী, সিঙ্গাপুরের কৌশলগত ভূগর্ভস্থ গুহায় তেল রাখবে আরামকো। স্বাভাবিক নিয়মে তা বাণিজ্যিকভাবে কেনাবেচা হবে, আর সরবরাহ সংকটে সিঙ্গাপুর তা ব্যবহারের সুযোগ পাবে। এতে তেল কিনে মজুত ভরার খরচ বাঁচে স্বাগতিক দেশের, আর উৎপাদক দেশ নিজের সবচেয়ে বড় বাজারে একটা অগ্রবর্তী অবস্থান পায়।

        তৃতীয় মডেলে স্থাপনা তৈরি হয় উৎপাদক দেশের অর্থায়ন ও মালিকানায়। ফিলিপাইনে সৌদি আরব ও আমিরাতের প্রস্তাব এই ধাঁচের। উপসাগরীয় পক্ষ নির্মাণের খরচ দেয়, আমিরাতের ক্ষেত্রে মালিকানাও নিজের হাতে রাখে; বিনিময়ে জরুরি অবস্থায় তেল পাওয়ার নিশ্চয়তা পায় ম্যানিলা। এই মূলধনি বিনিয়োগ বাজারে টেকসই দাবি আর কৌশলগত সম্পর্ক নিশ্চিত করে।

        চতুর্থ মডেল হলো যৌথভাবে গড়ে তোলা হাব। পাকিস্তানের বন্ডেড স্টোরেজ ব্যবস্থায় উপসাগরীয় মূলধনের সঙ্গে যুক্ত হয় স্বাগতিক দেশের জমি, বন্দর ও পাইপলাইন; প্রায়ই ট্রেডাররাও এতে অংশ নেয়। নিরাপত্তার পাশাপাশি এগুলো মূলত লজিস্টিকসনির্ভর বিনিয়োগ, যার মুনাফা নির্ভর করে কী পরিমাণ পণ্য পরিবহন হচ্ছে তার ওপর। মূলধন জোগাতে উপসাগরীয় উৎপাদকেরা দেশের ভেতরের অবকাঠামো নগদায়নের পথেও হাঁটছে। যেমন ২০২৬ সালের জুলাইয়ে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের ‘প্রজেক্ট পেরিগ্রিন’-এর আওতায় অপরিশোধিত তেলের পাইপলাইনের লিজ-অ্যান্ড-লিজব্যাক চুক্তি ১৬ বিলিয়ন ডলারের লেনদেন হিসেবে আলোচনায় আসে; মূলধনি ব্যয় মেটাতে সেখান থেকে তাৎক্ষণিকভাবে মিলেছে ৭.৮৫ বিলিয়ন ডলার। এটি সরাসরি বিদেশের মজুতাগারে অর্থ জোগায় না, তবে দেখায়—দীর্ঘমেয়াদি অবকাঠামোর নগদ প্রবাহ কীভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টানে এবং কোম্পানির তারল্য বাড়িয়ে অন্য অগ্রাধিকার খাতে খরচের সুযোগ করে দেয়।

        বৈচিত্র্যের আরেক বড় ক্ষেত্র হিসেবে উপসাগরীয় উৎপাদকেরা তাকাচ্ছে আফ্রিকার দিকে, বিশেষ করে একাধিক আমদানিকারক দেশকে সেবা দিতে পারে এমন বন্দরের দিকে। মিসরের আইন সুখনা ও সিদি কেরিরে আরামকো ট্রেডিং ইতিমধ্যে মজুতাগার চালাচ্ছে, তবে পূর্ব আফ্রিকা এখনো অনেকটাই অনাবিষ্কৃত। সেখানে সম্ভাব্য গন্তব্য কেনিয়ার মোম্বাসা বন্দর, যা যৌথভাবে গড়ে তোলা হাব মডেলের সঙ্গে মেলে। ২০২৫ সালে কেনিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, মোম্বাসায় মজুতাগারে বিনিয়োগ এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বন্দরটিকে পূর্ব আফ্রিকার জ্বালানি সরবরাহের হাবে পরিণত করা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছে আরামকো ট্রেডিং ফুজাইরাহ। কেনিয়াকে ১৮০ দিনের বাকিতে জ্বালানি দিতে ২০২৩ সালে আরামকো ও অ্যাডনকের সঙ্গে সরকারের যে চুক্তি হয়েছিল, তারই ধারাবাহিকতায় এগোচ্ছে এই আলোচনা। কেনিয়া পাইপলাইন কোম্পানি ২০২৩ সালে সাবেক কেনিয়া পেট্রোলিয়াম রিফাইনারিজের জায়গাটি অধিগ্রহণ করে; সেখানকার ৪৮ কোটি ৪০ লাখ লিটার ধারণক্ষমতার ৪৫টি ট্যাংককে ট্রেডিং হাব ও কৌশলগত মজুত হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির।

        উপসাগরীয় উৎপাদকদের সামনে মোম্বাসা এশিয়ার বাইরে নতুন, বাড়তে থাকা বাজারের দরজা খুলছে; কেনিয়ার জন্য তা আরও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি। তবে আরামকোর এই বিনিয়োগ এখনো চূড়ান্ত হয়নি, আর এখানে রাখা হবে মূলত পরিশোধিত জ্বালানি পণ্য, অপরিশোধিত তেল নয়। বর্তমানের প্রধান ঝুঁকিটিও এতে দূর হচ্ছে না, কারণ মোম্বাসাগামী জাহাজকেও হরমুজ প্রণালি বা বাব আল-মান্দেব পেরিয়েই যেতে হবে।

        সব মিলিয়ে উপসাগরীয় অর্থনীতির বৈচিত্র্য এখন আর কেবল কী উৎপাদন হচ্ছে, তার প্রশ্ন নয়। অত্যাবশ্যকীয় সম্পদ কোথায় রাখা হচ্ছে, আর সংকটে কতটা নির্ভরযোগ্যভাবে বাজারে পৌঁছানো যাচ্ছে—সেটিই এখন মূল বিষয়। এই পরিবর্তনের কেন্দ্রে কৌশলগত মজুত। এশিয়ায় বিদেশি মজুতাগার, আফ্রিকায় উদীয়মান হাব আর বিকল্প পথ মিলে এই মজুতকে বাজারে প্রবেশাধিকার, বাণিজ্যিক সম্পর্ক ও ক্রমবর্ধমান প্রভাবের বিনিয়োগে রূপ দিচ্ছে। তবু কোনো ব্যবস্থাই একা স্বয়ংসম্পূর্ণ নয়। বিদেশের মজুত সীমিত, বিকল্প পাইপলাইনের সক্ষমতাও নির্দিষ্ট, আর পুরো সরবরাহব্যবস্থা ততটাই ঝুঁকিপূর্ণ, যতটা তার সবচেয়ে দুর্বল সংযোগ। তাই পরের বড় বিপর্যয়ে উপসাগরীয় অঞ্চলের টিকে থাকার সক্ষমতা কোনো একক মজুতাগারের আকারের চেয়ে বেশি নির্ভর করবে পাইপলাইন, হাব আর আন্তর্জাতিক অংশীদারত্ব একসঙ্গে কতটা সমন্বিতভাবে কাজ করে, তার ওপর।

        সূত্র: আরব নিউজ

        প্রেক্ষাপট

        দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়।

        বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি হয়, যার প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল; এর মূল উৎস সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত — প্রথম আলোর ইংরেজি সংস্করণ মার্চে এ তথ্য জানিয়েছিল। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) বিশ্লেষণে বলা হয়, তেলের চাহিদার ৯৫ শতাংশই আমদানি করে বাংলাদেশ।

        সূত্র

        প্রেক্ষাপট সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ২০২৬; প্রথম আলো (ইংরেজি), মার্চ ২০২৬; ওআরএফ, ২০২৬

        লেখক

        ডেস্ক রিপোর্ট

        সব সংবাদ দেখুন
        আরও সংবাদ
        যবিপ্রবি প্রতিনিধিদলকে রাষ্ট্রপতি: কারিগরি শিক্ষাকে করতে হবে সময়োপযোগী
        পূর্ববর্তী

        যবিপ্রবি প্রতিনিধিদলকে রাষ্ট্রপতি: কারিগরি শিক্ষাকে করতে হবে সময়োপযোগী

        লিটনের লড়াইয়ে কাটল ইনিংস হারের শঙ্কা, জোহানেসবার্গে ২ রানের লিড বাংলাদেশের
        পরবর্তী

        লিটনের লড়াইয়ে কাটল ইনিংস হারের শঙ্কা, জোহানেসবার্গে ২ রানের লিড বাংলাদেশের

        এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

          মন্তব্য করুন উত্তর বাতিল করুন

          আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্ন দিয়ে চিহ্নিত

          সর্বশেষ পোস্ট

          • ‘বিচারবুদ্ধিহীন’ কাজের জন্য ক্ষমা চেয়ে পচেত্তিনোর অনুশীলনের ফুটেজ সরালেন ড্রোন অপারেটর
          • দেশপ্রেম, শৃঙ্খলা আর জনগণের আস্থায় সশস্ত্র বাহিনীর শক্তি: সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে রাষ্ট্রপতি
          • মহাস্থানগড়ে ১৫ হাজার মুসল্লির মোনাজাত, দেশজুড়ে দোয়া আর খাবার বিতরণে তারেক রহমানের জন্মদিন পালন
          • জুমা শেষে শিশু-কিশোরদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী, পেলেন জন্মদিনের শুভেচ্ছা
          • ১৩ বছরের অপেক্ষা শেষে প্রথম দিনেই ২৩৬ কোটি ডলার, বিনোদনের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’
          • ২০২৭ সালের মধ্যে ব্যাংকের বিনিয়োগের ৩৫ শতাংশ এসএমইতে চান গভর্নর, প্রণোদনায় মূল্যস্ফীতি কমার আশা
          • পশ্চিমা মহড়ার কাছেই পোল্যান্ডে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র, ঘটনাকে ‘উসকানি’ বলছে ওয়ারশ
          • সিঙ্গাপুরের বিমানবন্দরে অসুস্থ হয়ে ফের হাসপাতালে, পাঁচ দিন পর দেশে ফিরলেন খন্দকার মোশাররফ
          • দ্বিতীয় পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ড লাইন: পাঁচ বছরে যোগাযোগে বড় বদলের আশা মন্ত্রীর
          • এতিম শিশুদের খাবার আর কুরআন খতমে পবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন পালন
          • তিন নেতা খুনের পেছনে প্রশাসন-পুলিশে সক্রিয় দোসরদের মদদ, যশোরে বললেন রিজভী
          • মোহাম্মদপুরে ২০, আদাবরে ১৫: তেজগাঁও বিভাগের এক দিনের অভিযানে গ্রেপ্তার ৬৪
          • নৈরাজ্য রুখে দেওয়ার প্রত্যয়ে ফরিদগঞ্জে বিএনপির মিছিল-পথসভা
          • মৃত্যু কামনা থেকে অন্যের নিয়ামতে লোভ: যে ৪ আকাঙ্ক্ষা থেকে সতর্ক করেছে ইসলাম
          • ২০ জনের জন্য নিজ হাতে ভেল বানিয়ে খাওয়ালেন সালমান, জানালেন সহ-অভিনেত্রী হীরা
          • বছরে ২ কোটি ৮৩ লাখ ডলার, এমএলএসে বেতনে এখনো সবার ওপরে মেসি
          • আলোচনাই সংকট সমাধানের একমাত্র পথ, বার্লিনে কাতারের আমির
          • রাজনীতি ছেড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ এখন সন্ত্রাসের পথে, সিলেটে বললেন বাণিজ্যমন্ত্রী
          • বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় হামলা অগ্রহণযোগ্য: রিয়াদের ঘটনায় বাংলাদেশ
          • স্বাস্থ্য অধিদপ্তরে বদলি-পদায়ন দেখবে ছয় সদস্যের নতুন কমিটি, পর্যায়ক্রমে সব স্তরে অটোমেশন

          সর্বশেষ কমেন্টস

          1. Administrator মন্তব্য করেছেন: হিফজ শুধু স্মৃতির কৌটো নয়, হাফেজের জীবনেই ফুটে উঠুক কোরআন
          2. আসাদুল্লাহ সোলায়মান মন্তব্য করেছেন: হিফজ শুধু স্মৃতির কৌটো নয়, হাফেজের জীবনেই ফুটে উঠুক কোরআন
          3. Pakhi মন্তব্য করেছেন: বাজারে এখন স্বর্ণের দাম কত, জেনে নিন ভরিপ্রতি হিসাব
          4. Asif মন্তব্য করেছেন: কুতুবদিয়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

          মুদ্রা বিনিময় হার

          বাংলাদেশ ব্যাংক কার্যকর: ১৯ নভেম্বর ২০২৬
          ১ মার্কিন ডলার
          ৳১২৪.৭৫ ◆
          ভারিত গড় হার · ক্রয় ৳১২৪.৭৫ · বিক্রয় ৳১২৪.৭৫
          মুদ্রাক্রয় (৳)বিক্রয় (৳)
          EURইউরো১৩৬.৮৯১৩৬.৯৩ ▼
          GBPব্রিটিশ পাউন্ড১৬৪.০১১৬৪.০৫ ▼
          AUDঅস্ট্রেলীয় ডলার৮৩.৭৯৮৩.৮৪ ▼
          JPYজাপানি ইয়েন০.৭৮২৮০.৭৮৩০ ▲
          CADকানাডীয় ডলার৮৭.০৭৮৭.০৮ ▼
          SEKসুইডিশ ক্রোনা১২.২৬১২.২৯ ▼
          SGDসিঙ্গাপুর ডলার৯৬.৭১৯৬.৭৮ ▼
          CNHচীনা ইউয়ান১৮.৭০১৮.৭১ ▼
          INRভারতীয় রুপি১.৩৩৪৫১.৩৩৪৯ ▲
          LKRশ্রীলঙ্কান রুপি২.৬৬৭৩২.৬৬৮১ ▲

          সূত্র: বাংলাদেশ ব্যাংক, আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে হার। ছুটির দিনে সর্বশেষ কার্যদিবসের হার দেখানো হয়।

          আর্কাইভ

          সংবাদ আছে

          ক্যাটাগরি

          • Uncategorized
          • অন্যান্য
          • অভিমত
          • অর্থনীতি
          • আফ্রিকা
          • আবহাওয়া
          • ইউরোপ
          • উদ্যোক্তাদের গল্প
          • এশিয়া
          • কক্সবাজার
          • কিশোরগঞ্জ
          • কুড়িগ্রাম
          • কুমিল্লা
          • কুষ্টিয়া
          • কৃষি ও প্রাণী সম্পদ
          • ক্রিকেট
          • খাগড়াছড়ি
          • খুলনা
          • খুলনা বিভাগ
          • খেলাধুলা
          • গাইবান্ধা
          • গাজীপুর
          • গান
          • গোপালগঞ্জ
          • চট্টগ্রাম
          • চট্টগ্রাম বিভাগ
          • চলচ্চিত্র
          • চাঁদপুর
          • চাঁপাইনবাবগঞ্জ
          • চীন
          • চুয়াডাঙ্গা
          • জয়পুরহাট
          • জাতীয়
          • জামালপুর
          • জীবনধারা
          • ঝালকাঠি
          • ঝিনাইদহ
          • টাঙ্গাইল
          • টেলিভিশন
          • ঠাকুরগাঁও
          • ঢাকা
          • ঢাকা বিভাগ
          • দিনাজপুর
          • দেশব্যাপী
          • নওগাঁ
          • নড়াইল
          • নরসিংদী
          • নাটোর
          • নারায়ণগঞ্জ
          • নীলফামারী
          • নেত্রকোনা
          • নোয়াখালী
          • পঞ্চগড়
          • পটুয়াখালী
          • পাকিস্তান
          • পাবনা
          • ফিচারস
          • ফুটবল
          • ফেনী
          • বগুড়া
          • বরগুনা
          • বরিশাল
          • বরিশাল বিভাগ
          • বলিউড
          • বাগেরহাট
          • বিনোদন
          • বিশ্ব
          • ব্যাংকিং সেক্টর
          • ব্রাহ্মণবাড়িয়া
          • ভারত
          • ভারতীয় বাংলা
          • ভোলা
          • মধ্যপ্রাচ্য
          • ময়মনসিংহ
          • ময়মনসিংহ বিভাগ
          • মাগুরা
          • মাদারীপুর
          • মানিকগঞ্জ
          • মুন্সীগঞ্জ
          • মেহেরপুর
          • মৌলভীবাজার
          • যুক্তরাষ্ট্র ও কানাডা
          • রংপুর
          • রংপুর বিভাগ
          • রাজনীতি
          • রাজবাড়ী
          • রাজশাহী
          • রাজশাহী বিভাগ
          • লক্ষ্মীপুর
          • লালমনিরহাট
          • ল্যাটিন আমেরিকা
          • শিক্ষা ও প্রযুক্তি
          • শিল্প এবং বাণিজ্য
          • শেয়ার বাজার
          • শেরপুর
          • সংস্কৃতি
          • সাউথ ইন্ডিয়ান
          • সাতক্ষীরা
          • সিরাজগঞ্জ
          • সিলেট
          • সিলেট বিভাগ
          • সুনামগঞ্জ
          • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
          • স্বাস্থ্য ও চিকিৎসা
          • হবিগঞ্জ
          • হলিউড

          সম্পাদক

          নাঈমা হক

          ঠিকানা

          ডি ও এইচ এস, মিরপুর ১২, ঢাকা ১২১৬

          সোশাল মিডিয়া

          • Facebook
          • Instagram
          • Twitter
          • YouTube
          • WhatsApp
          • আমাদের সম্পর্কে / About Us
          • যোগাযোগ / Contact Us
          • গোপনীয়তা নীতি / Privacy Policy
          • সম্পাদকীয় নীতি / Editorial Policy
          © সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক অভিমত
          Engবাংলা