আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ, জেনে নিন দেশের বাজারদর
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায়; এর আগে টানা তিন দফায় দাম কমেছিল। এ দফায় ভালো মানের স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ঠিক করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। নতুন এ দাম কার্যকর হয় ওই দিন সকাল ১০টা থেকে। স্বর্ণ আজ শুক্রবারও বিক্রি হবে সেই দামেই।
নতুন দাম নির্ধারণের কারণ হিসেবে বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত।
নতুন দরে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে ২১ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বেড়েছে; এর দাম এখন ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণে ভরিপ্রতি ৯৩৩ টাকা বাড়ায় এর দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। পাশাপাশি ৭৫৮ টাকা বেড়ে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম উঠেছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।
নকশার ভিন্নতা অনুযায়ী অলংকারের মজুরিতে তারতম্য হবে বলে জানিয়েছে বাজুস। তবে ক্রেতার কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না, কারণ স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট যুক্ত রয়েছে।