আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জিকির
ছবিঃ সংগৃহীত
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
অর্থ: আল্লাহ পবিত্র মহান এবং সব প্রশংসা তাঁরই। পবিত্র মহান সেই আল্লাহ, যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
তাৎপর্য
‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বাক্যটির অর্থ হলো—আল্লাহর প্রশংসার সঙ্গে তাঁর পবিত্রতা ঘোষণা করছি।
জিকিরটির ভেতরে দুটি মৌলিক বিষয় প্রকাশ পায়। একটি হলো, ‘সুবহানাল্লাহ’ উচ্চারণ করে স্বীকার করা হয় যে আল্লাহ পবিত্র এবং সব ধরনের ত্রুটি থেকে তিনি মুক্ত। অন্যটি হলো, ‘ওয়া বিহামদিহি’ উচ্চারণ করে তাঁর প্রশংসা করা হয় এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এই জিকিরের বিশেষ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলে তা ক্ষমা করে দেওয়া হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪০৫)
অপর এক হাদিসে এসেছে, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’।’ (সহিহ মুসলিম, হাদিস: ২১৩৭)
আরেক হাদিসে বলা হয়েছে, ‘যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।’ (জামে তিরমিজি, হাদিস: ৩৪৬৪)
হাদিসে আরও এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৮৮)