স্বর্ণের বাজারদর: আজ কোন ক্যারেটের ভরি কত
ছবিঃ সংগৃহীত
ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমেছে ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর এই ঘোষণা এসেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে।
বাজুস সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়। ঘোষণা অনুসারে সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সেই দামেই আজ বুধবারও স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ দাম নির্ধারণের সিদ্ধান্ত আসে সকাল ৯টায় অনুষ্ঠিত সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক থেকে।
নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের মূল্য ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা ঠিক করা হয়েছে। আগে তা ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকায়। প্রতি ভরি ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। এক ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬৮৩ টাকা।