মূল কন্টেন্টে যান
  • Facebook Link
  • Instagram Link
  • Youtube
  • Twitter
  • Whatsapp
  • Home
The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
সাবস্ক্রাইব
বন্ধ করুন

অনুসন্ধান

আলোচিত:
PM of BD ABG Basundhara Group Newspaper Messi Ronaldo Football bollywood
The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • Facebook Link
  • Instagram Link
  • Youtube
  • Twitter
  • Whatsapp
  • Home
প্রচ্ছদ/জাতীয়/ফুটপাত উদ্ধারে অনমনীয় ডিএনসিসি, দখলদারদের কোনো ছাড় নেই
জাতীয়

ফুটপাত উদ্ধারে অনমনীয় ডিএনসিসি, দখলদারদের কোনো ছাড় নেই

By নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬ 5 মিনিটে পড়ুন
0

ছবিঃ সংগৃহীত

রাজধানীর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ব্যবসা ও চাঁদাবাজির দীর্ঘদিনের বলয় ভাঙতে এবার শক্ত অবস্থান নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর হাঁটার পথ আটকে তৈরি হওয়া অবৈধ স্থাপনা ও হকার সরাতে ধারাবাহিক অভিযানের পাশাপাশি দখলের পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তি এবং হামলাকারীদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযানে হামলার ঘটনার পর ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন আরও কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দরকার হলে ‘আমার লাশের ওপর দিয়ে হলেও’ ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলবে। তাঁর এই বক্তব্যে রাজধানীর ফুটপাত দখলের বিরুদ্ধে ডিএনসিসির অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, অবৈধভাবে ব্যবসা চালিয়ে যারা নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলতে থাকবে। নগরবাসীর সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনের পথে কোনো বাধা বা হামলা মেনে নেওয়া হবে না।
সম্প্রতি রাজধানীর মিরপুর-১০ নম্বরে হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রশাসক জানান, অভিযানের সময় সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
শফিকুল ইসলাম খান বলেন, মিরপুর-১০-এর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে আলাদা মামলা করা হবে। তদন্তের ভিত্তিতে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, কয়েক দিন ধরেই ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হচ্ছে এবং জনগণের চাহিদা অনুযায়ীই এ কার্যক্রম চালানো হচ্ছে। এটি কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, নগরবাসীর প্রতি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্বও। সেই দায়বোধ থেকেই অভিযান অব্যাহত থাকবে এবং এ কাজে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।
ডিএনসিসি জানিয়েছে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরের ফুটওভার ব্রিজের নিচের অংশ থেকে অবৈধ দখল সরিয়ে সেখানে গাছ লাগিয়ে নাগরিকদের নির্বিঘ্ন চলাচলের উপযোগী মনোরম পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসক জানিয়েছেন, ডিএনসিসির অন্য এলাকাগুলোতেও একই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মিরপুরের বাসিন্দাদের উদ্দেশে শফিকুল ইসলাম খান বলেন, সাম্প্রতিক ঘটনাই প্রমাণ করে যে সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত দেখতে চান। ভবিষ্যতে কারও প্ররোচনায় আবার ফুটপাত দখলের চেষ্টা হলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হকারদের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, হকারদের সঙ্গে মতবিনিময় ও জনসভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেউ ফুটপাতে বসবেন না। অন্যত্র অস্থায়ীভাবে বৈধ উপায়ে ব্যবসার সুযোগ দিতে ডিএনসিসির পক্ষ থেকে ২০৪টি রেজিস্ট্রেশন কার্ডও দেওয়া হয়েছিল। তবে কিছুদিন যেতে না যেতেই অনেকে সেই সিদ্ধান্ত মানেননি।
তিনি বলেন, ‘ফুটপাত জনগণের চলাচলের পথ। এখানে হকারদের বসতে দেওয়া হবে না।’
ডিএনসিসির এই অবস্থানকে মূলত ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই দেখা হচ্ছে। কারণ অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানোর পরও কিছু এলাকায় আবার দখল ফিরে আসার অভিযোগ উঠেছে।
ডিএনসিসির কঠোর অবস্থানের মধ্যেই রাজধানীর নানা এলাকার ফুটপাত নিয়ে চালানো অনুসন্ধানে দখল ও চাঁদাবাজির বিস্তৃত অভিযোগ সামনে এসেছে। অনুসন্ধানসংশ্লিষ্ট তথ্য বলছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শত শত ফুটপাত ও ফুটপাতসংলগ্ন জায়গা নিয়ন্ত্রণ করে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। কোথাও কোথাও প্রতিটি দোকান থেকে দৈনিক ১৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর বাইরে বিদ্যুৎ বা বাতি বাবদ বাড়তি অর্থ নেওয়ার কথাও উঠে এসেছে।
অনুসন্ধানে দাবি করা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক ব্যক্তি ফুটপাত নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এবং অপরাধী চক্রের সদস্যদের নামও এসেছে। তবে অনুসন্ধানে যাদের নাম এসেছে, তাদের প্রত্যেকের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অনুসন্ধানে বলা হয়েছে, মিরপুর-১০ নম্বরের হোপের গলি ও আশপাশের ফুটপাতে কয়েক শ দোকান রয়েছে এবং এসব দোকান থেকে প্রতিদিন নির্দিষ্ট হারে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। মিরপুর-১০-এর আইডিয়াল স্কুল ও সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফুটপাত এবং রাড্ডা ও ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকাতেও একই ধরনের অর্থ আদায়ের অভিযোগ উঠে এসেছে।
এ ছাড়া নিউমার্কেট, নীলক্ষেত, গাউছিয়া, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি, গুলশান, বাড্ডা, শ্যামপুর, শনিরআখড়া, মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁও, ফার্মগেট, রামপুরা, মগবাজার ও কারওয়ান বাজারসহ রাজধানীর নানা এলাকায় ফুটপাত দখল ও চাঁদা আদায়ের অভিযোগের কথা অনুসন্ধানে উঠে এসেছে।
অনুসন্ধান অনুযায়ী, নিউমার্কেট এলাকার ফুটপাতের বিভিন্ন অংশে প্রতিদিন বড় অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। বিশেষ করে নীলক্ষেত মোড়, গাউছিয়া, চন্দ্রিমা মার্কেট ও নূরজাহান মার্কেট এলাকার ফুটপাত ঘিরে এ ধরনের কার্যক্রম চলার অভিযোগ পাওয়া গেছে।
দাবি করা হয়েছে, নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেটের বিভিন্ন গেটসংলগ্ন ফুটপাতে শত শত দোকান রয়েছে এবং সেগুলো থেকে প্রতিদিন নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হয়। একইভাবে ধানমন্ডি হকার্স মার্কেট থেকে গ্লোব শপিং সেন্টার, গাউছিয়া থেকে ইস্টার্ন মল্লিকা, রাফিন প্লাজা থেকে চাঁদনি চক এবং নীলক্ষেতের বিভিন্ন অংশেও ফুটপাত নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে, নিউমার্কেটের ভেতরের ফুটপাতেও অবৈধ দখল ও অর্থ আদায়ের একটি ব্যবস্থা গড়ে উঠেছে।
রাজধানীর দক্ষিণ ও মধ্যাঞ্চলের নানা এলাকাতেও ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশের একটি নথির বরাতে উল্লেখ করা হয়েছে, ধূপখোলা বাজার ও আশপাশের এলাকায় শতাধিক দোকান ঘিরে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
শ্যামপুর মাইক্রো স্ট্যান্ডে যানবাহন থেকে দৈনিক অর্থ আদায় এবং শ্যামপুর কাঁচাবাজারের দোকানগুলো থেকে চাঁদা নেওয়ারও অভিযোগ রয়েছে। শনিরআখড়া, মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁও, ফার্মগেট, রামপুরা, মগবাজার ও কারওয়ান বাজারের বিভিন্ন ফুটপাতেও একই ধরনের অভিযোগের কথা অনুসন্ধানে উঠে এসেছে।
কারওয়ান বাজার এলাকার জনতা টাওয়ার, স্টেশন রোড, তেজকুনিপাড়া, ডিআইটি মার্কেট, মাছের আড়ত, ফলের বাজার ও বিভিন্ন দোকানসংলগ্ন ফুটপাতে দখল ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। একইভাবে রামপুরা, মগবাজার ও আগারগাঁওয়ের বিভিন্ন ফুটপাতেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও লাইনম্যানদের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অভিযোগের স্বাধীন যাচাই ছাড়া কাউকে চূড়ান্তভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।
অনুসন্ধানে উঠে এসেছে, ফুটপাত দখল ও চাঁদাবাজিতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ থাকলেও সময়ের সঙ্গে ছত্রছায়ার পরিচয় বদলেছে। মাঠপর্যায়ে অর্থ আদায়ের কাজে অনেক ক্ষেত্রে আগের লাইনম্যান ও ম্যানেজাররাই সক্রিয় থাকলেও তাঁরা এখন নতুন প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্রগুলোর দাবি, ফুটপাত দখলের সুযোগ তৈরি করে দিয়ে একটি অর্থনৈতিক নেটওয়ার্ক পরিচালিত হয়। এ কারণেই উচ্ছেদ অভিযানে ফুটপাত খালি করা হলেও কিছুদিন পর সেখানে আবার দোকান বসে যায়।
অপরাধ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, কেবল প্রান্তিক পর্যায়ের হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলের সমস্যার স্থায়ী সমাধান হবে না।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে হকাররা চাঁদা দিয়েই ফুটপাতে বসেন। ফলে অভিযানের সময় তাঁদের সরিয়ে দেওয়া হলেও পেছনে থাকা প্রভাবশালী চক্র সক্রিয় থাকলে আবারও দখল তৈরি হতে পারে।
তাঁর মতে, ফুটপাত দখলে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া, নির্দিষ্ট এলাকায় ও নির্দিষ্ট সময়ে হকারদের ব্যবসার সুযোগ দেওয়া এবং হলিডে মার্কেট ব্যবস্থাকে কার্যকর করা দরকার। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দখল ফিরে আসার সুযোগ বন্ধ করতে হবে।
ড. তৌহিদুল হক আরও বলেন, ফুটপাত দখলের পেছনে রাজনৈতিক বা প্রভাবশালী শক্তির ভূমিকা থাকলে তা চিহ্নিত করা জরুরি। নাহলে কেবল হকার উচ্ছেদ করে দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া কঠিন।
ফুটপাত দখল নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা।
মাইসফট হ্যাভেনের (বিডি) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোফাখখারুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ ফুটপাত ও বাজার এলাকায় স্মার্ট সিসিটিভি এবং এআইভিত্তিক ভিডিও অ্যানালিটিক্স কাজে লাগানো যেতে পারে। এর মাধ্যমে অবৈধ স্থাপনা কিংবা নতুন দখল শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো সম্ভব।
প্রতিটি ফুটপাতের নির্দিষ্ট ডিজিটাল ম্যাপ তৈরি করে জিআইএসভিত্তিক ডেটাবেসে সংরক্ষণেরও পরামর্শ দেন তিনি। এতে কোন ফুটপাতের কতটুকু অংশ বৈধভাবে ব্যবহারযোগ্য এবং কোথায় অবৈধ দখল হয়েছে, তা দ্রুত শনাক্ত করা যাবে।
এর পাশাপাশি নাগরিকদের অভিযোগ জানানোর জন্য একটি অ্যাপ বা হটলাইন চালুর কথাও বলেন তিনি।
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার বিষয়টি কেবল উচ্ছেদ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে হকারদের জীবিকা, চাঁদাবাজি, স্থানীয় প্রভাব, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ, আইনশৃঙ্খলা এবং নগর ব্যবস্থাপনার মতো একাধিক বিষয় জড়িয়ে আছে।
তবে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের সাম্প্রতিক বক্তব্যে সংস্থাটির অবস্থান স্পষ্ট—নগরবাসীর চলাচলের পথ হিসেবে ফুটপাত দখলমুক্ত রাখার প্রশ্নে কোনো আপস করা হবে না। উচ্ছেদ অভিযানে বাধা, হামলা কিংবা ফের দখলের চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।
এখন ডিএনসিসির সামনে প্রধান চ্যালেঞ্জ হলো উচ্ছেদ অভিযান নিয়মিত ও কার্যকর রাখার পাশাপাশি দখল ফিরে আসা ঠেকানো, দখলের পেছনের অর্থনৈতিক নেটওয়ার্ক শনাক্ত করা এবং হকারদের জন্য বাস্তবসম্মত বিকল্প ব্যবস্থা গড়ে তোলা। প্রশাসকের কঠোর ঘোষণার পর মাঠপর্যায়ে সেই অবস্থান কতটা কার্যকর ও টেকসই হয়, সেটিই এখন নগরবাসীর আগ্রহের কেন্দ্রে।

ট্যাগ:

DNCCFootpathফুটপাথহকার
লেখক

নিজস্ব প্রতিবেদক

সব সংবাদ দেখুন
আরও সংবাদ
ঢাবি ক্যাম্পাসের দোকানে তামাক বিক্রি বন্ধে কড়া নজরদারির নির্দেশ
পূর্ববর্তী

ঢাবি ক্যাম্পাসের দোকানে তামাক বিক্রি বন্ধে কড়া নজরদারির নির্দেশ

পরবর্তী

এলপিজির বাজারে নৈরাজ্য, ১২ কেজির সিলিন্ডার ২৫০০ টাকা

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য করুন উত্তর বাতিল করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্ন দিয়ে চিহ্নিত

সর্বশেষ পোস্ট

  • ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি সুবিধা, জাতিসংঘে বাংলাদেশের সময় বাড়ল তিন বছর
  • মেয়র প্রার্থী খুন, বোমায় আহত চার পুলিশ: কুকুতায় সেনা পাঠাচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
  • শচীন দেব বর্মনের পৈতৃক বাড়িতে আজ থেকে দুই দিনের শচীন মেলা
  • শ্বাসমূল ঢাকছে পলিথিনে, প্রাণীর দেহে মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকে হাঁসফাঁস সুন্দরবন
  • দুই হাজার বছর আগে শুরু হওয়া নতুন বরফযুগ থামিয়ে দিয়েছে মানুষের উষ্ণায়ন: গবেষণা
  • হিলফুল ফুজুল থেকে মদিনার সনদ: শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর ১০ পদক্ষেপ
  • ৬ নভেম্বর বাজারে অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক প্রো, দাম শুরু ২ হাজার ৮৯৯ ডলার
  • ৫ লাখ শিক্ষকের প্রশিক্ষণ, ১৫ হাজার শ্রেণিকক্ষ: শিক্ষায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব
  • আগামী মাসে ইউটিউবে আসছে মীর সাব্বিরের নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’
  • এক ইউরোর ভোটে মেসিকে টপকে ‘বোট’ রোনালদোর, নাম না নিয়েই প্রতিক্রিয়া
  • নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক ফেটে গাজীপুরে পোশাকশ্রমিক নিহত
  • ক্ষমতা বুঝে নেওয়ার আগেই পুলিশ-গোয়েন্দাপ্রধানদের পদত্যাগ চায় সার্বিয়ার ‘স্টুডেন্ট লিস্ট’
  • স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দাবি নিয়ে শাহবাগে নামছে এনসিপি
  • রাত ২টা ৪৮ মিনিটে ঢাকায় নামল প্রধানমন্ত্রীর ফ্লাইট, শেষ হলো জাপান সফর
  • রাজধানীতে এক দিনের অভিযানে ধরা ৪৯০ জন, মামলা ৪৫টি
  • রোগী সেজে অভিযান: বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার, ডায়াগনস্টিক সেন্টারের এক লাখ টাকা জরিমানা
  • ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা কমল সোনার দাম
  • ৮৬ বছর বয়সে চলে গেলেন ‘ক্যাপ্টেন পিকার্ড’ প্যাট্রিক স্টুয়ার্ট
  • দুই দশক ধরে গ্রামীণ নারীর পাশে বসুন্ধরা গ্রুপের সুদমুক্ত ঋণ প্রকল্প
  • শরীফুলের তৃতীয় ওভারেই থামলেন চন্দরপল, ভাঙল ৬৫ রানের জুটি

সর্বশেষ কমেন্টস

  1. Pakhi মন্তব্য করেছেন: বাজারে এখন স্বর্ণের দাম কত, জেনে নিন ভরিপ্রতি হিসাব
  2. Asif মন্তব্য করেছেন: কুতুবদিয়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

শেয়ারবাজার

বাজার বন্ধ ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৫
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

স্বর্ণের দাম

বাজুস ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৮
ধরন বাজারদরপ্রতি ভরি পুরাতন বিক্রয়প্রতি ভরি
২২ ক্যারেট ৳২,২৩,০৭৪$1796.96 ৳১,৮৫,১৫১$1491.47
২১ ক্যারেট ৳২,১৩,০৪৩$1716.15 ৳১,৭৬,৮২৬$1424.41
১৮ ক্যারেট ৳১,৮২,৯৫০$1473.74 ৳১,৫১,৮৪৯$1223.21
সনাতন ৳১,৪৯,৪৭৪$1204.08 ৳১,২৪,০৬৩$999.38
ধরন বাজারদরপ্রতি গ্রাম পুরাতন বিক্রয়প্রতি গ্রাম
২২ ক্যারেট ৳১৯,১২৫$154.06 ৳১৫,৮৭৪$127.87
২১ ক্যারেট ৳১৮,২৬৫$147.13 ৳১৫,১৬০$122.12
১৮ ক্যারেট ৳১৫,৬৮৫$126.35 ৳১৩,০১৯$104.87
সনাতন ৳১২,৮১৫$103.23 ৳১০,৬৩৬$85.68
ধরন বাজারদরপ্রতি আনা পুরাতন বিক্রয়প্রতি আনা
২২ ক্যারেট ৳১৩,৯৪২$112.31 ৳১১,৫৭২$93.22
২১ ক্যারেট ৳১৩,৩১৫$107.26 ৳১১,০৫১$89.02
১৮ ক্যারেট ৳১১,৪৩৪$92.11 ৳৯,৪৯০$76.45
সনাতন ৳৯,৩৪২$75.25 ৳৭,৭৫৪$62.46
ধরন বাজারদরপ্রতি রতি পুরাতন বিক্রয়প্রতি রতি
২২ ক্যারেট ৳২,৩২৪$18.72 ৳১,৯২৯$15.54
২১ ক্যারেট ৳২,২১৯$17.87 ৳১,৮৪২$14.84
১৮ ক্যারেট ৳১,৯০৬$15.35 ৳১,৫৮২$12.74
সনাতন ৳১,৫৫৭$12.54 ৳১,২৯২$10.41

সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), হলমার্ককৃত স্বর্ণ। পুরাতন বিক্রয় মূল্য = বাজারদর থেকে ১৭% বাদে। ১ ডলার = ৳১২৪.১৪।

মুদ্রা বিনিময় হার

বাংলাদেশ ব্যাংক কার্যকর: ২৯ অক্টোবর ২০২৬
১ মার্কিন ডলার
৳১২৩.৯৯ ▲
ভারিত গড় হার · ক্রয় ৳১২৩.৯৯ · বিক্রয় ৳১২৩.৯৯
মুদ্রা ক্রয় (৳) বিক্রয় (৳)
EURইউরো ১৩৮.২৭ ১৩৮.৩২ ▲
GBPব্রিটিশ পাউন্ড ১৬৫.২২ ১৬৫.২৭ ▲
AUDঅস্ট্রেলীয় ডলার ৮৭.৪৫ ৮৭.৪৭ ▲
JPYজাপানি ইয়েন ০.৭৮৫৫ ০.৭৮৫৬ ▲
CADকানাডীয় ডলার ৮৮.৫৯ ৮৮.৬০ ▲
SEKসুইডিশ ক্রোনা ১২.৫১ ১২.৫৩ ▲
SGDসিঙ্গাপুর ডলার ৯৬.৭৬ ৯৬.৭৭ ▲
CNHচীনা ইউয়ান ১৮.৬১ ১৮.৬১ ▲
INRভারতীয় রুপি ১.৩০১৭ ১.৩০২১ ▼
LKRশ্রীলঙ্কান রুপি ২.৬৮০৯ ২.৬৮২৫ ▲

সূত্র: বাংলাদেশ ব্যাংক, আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে হার। ছুটির দিনে সর্বশেষ কার্যদিবসের হার দেখানো হয়।

আর্কাইভ

সংবাদ আছে

ক্যাটাগরি

  • অন্যান্য
  • অর্থনীতি
  • আফ্রিকা
  • আবহাওয়া
  • ইউরোপ
  • উদ্যোক্তাদের গল্প
  • এশিয়া
  • কক্সবাজার
  • কিশোরগঞ্জ
  • কুড়িগ্রাম
  • কুমিল্লা
  • কুষ্টিয়া
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • ক্রিকেট
  • খুলনা
  • খুলনা বিভাগ
  • খেলাধুলা
  • গাইবান্ধা
  • গাজীপুর
  • গান
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম বিভাগ
  • চলচ্চিত্র
  • চাঁদপুর
  • চাঁপাইনবাবগঞ্জ
  • চুয়াডাঙ্গা
  • জয়পুরহাট
  • জাতীয়
  • জামালপুর
  • জীবনধারা
  • ঝিনাইদহ
  • টাঙ্গাইল
  • টেলিভিশন
  • ঠাকুরগাঁও
  • ঢাকা
  • ঢাকা বিভাগ
  • দিনাজপুর
  • দেশব্যাপী
  • নড়াইল
  • নরসিংদী
  • নারায়ণগঞ্জ
  • নীলফামারী
  • নোয়াখালী
  • পঞ্চগড়
  • পাকিস্তান
  • পাবনা
  • ফিচারস
  • ফুটবল
  • ফেনী
  • বগুড়া
  • বরগুনা
  • বরিশাল বিভাগ
  • বলিউড
  • বাগেরহাট
  • বিনোদন
  • বিশ্ব
  • ব্যাংকিং সেক্টর
  • ব্রাহ্মণবাড়িয়া
  • ভারত
  • ভারতীয় বাংলা
  • ভোলা
  • মধ্যপ্রাচ্য
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ বিভাগ
  • মাদারীপুর
  • মানিকগঞ্জ
  • মুন্সীগঞ্জ
  • মেহেরপুর
  • মৌলভীবাজার
  • যুক্তরাষ্ট্র ও কানাডা
  • রংপুর
  • রংপুর বিভাগ
  • রাজনীতি
  • রাজবাড়ী
  • রাজশাহী
  • রাজশাহী বিভাগ
  • লালমনিরহাট
  • ল্যাটিন আমেরিকা
  • শিক্ষা ও প্রযুক্তি
  • শিল্প এবং বাণিজ্য
  • শেয়ার বাজার
  • সংস্কৃতি
  • সাউথ ইন্ডিয়ান
  • সাতক্ষীরা
  • সিরাজগঞ্জ
  • সিলেট
  • সিলেট বিভাগ
  • সুনামগঞ্জ
  • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ
  • হলিউড

সম্পাদক

নাঈমা হক

ঠিকানা

ডি ও এইচ এস, মিরপুর ১২, ঢাকা ১২১৬

সোশাল মিডিয়া

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
  • WhatsApp
  • আমাদের সম্পর্কে / About Us
  • যোগাযোগ / Contact Us
  • গোপনীয়তা নীতি / Privacy Policy
  • সম্পাদকীয় নীতি / Editorial Policy
© সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক অভিমত
Engবাংলা