জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন মোস্তফা জামান
Updated on October 10, 2026
ছবিঃ সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামানকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছে তাঁর চাকরি।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় গতকাল রবিবার।