মূল কন্টেন্টে যান
  • Facebook Link
  • Instagram Link
  • Youtube
  • Twitter
  • Whatsapp
  • Home
The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
সাবস্ক্রাইব
বন্ধ করুন

অনুসন্ধান

আলোচিত:
PM of BD ABG Basundhara Group Newspaper Messi Ronaldo Football bollywood
The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

The Daily Abhimat The Daily Abhimat The Daily Abhimat

Unbiased & Courageous Voice

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশব্যাপী
    • খুলনা বিভাগ
      • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • বাগেরহাট
      • নড়াইল
      • মাগুরা
      • ঝিনাইদহ
      • কুষ্টিয়া
      • চুয়াডাঙ্গা
      • মেহেরপুর
    • চট্টগ্রাম বিভাগ
      • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • রাঙ্গামাটি
      • বান্দরবান
      • খাগড়াছড়ি
      • কুমিল্লা
      • চাঁদপুর
      • ব্রাহ্মণবাড়িয়া
      • নোয়াখালী
      • লক্ষ্মীপুর
      • ফেনী
    • ঢাকা বিভাগ
      • ঢাকা
      • গাজীপুর
      • নারায়ণগঞ্জ
      • নরসিংদী
      • মানিকগঞ্জ
      • মুন্সীগঞ্জ
      • টাঙ্গাইল
      • কিশোরগঞ্জ
      • ফরিদপুর
      • গোপালগঞ্জ
      • মাদারীপুর
      • রাজবাড়ী
      • শরীয়তপুর
    • বরিশাল বিভাগ
      • বরিশাল
      • পটুয়াখালী
      • ভোলা
      • পিরোজপুর
      • ঝালকাঠি
      • বরগুনা
    • ময়মনসিংহ বিভাগ
      • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোনা
    • রংপুর বিভাগ
      • রংপুর
      • দিনাজপুর
      • ঠাকুরগাঁও
      • পঞ্চগড়
      • নীলফামারী
      • লালমনিরহাট
      • কুড়িগ্রাম
      • গাইবান্ধা
    • রাজশাহী বিভাগ
      • রাজশাহী
      • নাটোর
      • নওগাঁ
      • চাঁপাইনবাবগঞ্জ
      • পাবনা
      • সিরাজগঞ্জ
      • বগুড়া
      • জয়পুরহাট
    • সিলেট বিভাগ
      • সিলেট
      • মৌলভীবাজার
      • হবিগঞ্জ
      • সুনামগঞ্জ
  • অর্থনীতি
    • আর্থিক প্রতিষ্ঠান
    • উদ্যোক্তাদের গল্প
    • করপোরেট
    • ব্যাংকিং সেক্টর
    • বিশ্ববাণিজ্য
    • শেয়ার বাজার
  • বিশ্ব
    • আফ্রিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • চীন
    • পাকিস্তান
    • ভারত
    • মধ্যপ্রাচ্য
    • যুক্তরাষ্ট্র ও কানাডা
    • ল্যাটিন আমেরিকা
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • টেনিস
    • প্যাভিলিয়ন
    • সাক্ষাৎকার
    • ফুটবল
    • অভিমত
  • চাকরির খবর
    • বেসরকারি
    • ক্যারিয়ার গুরু
    • ব্যাংক এবং এনজিও
    • সরকারি
  • জীবনধারা
    • খাদ্য প্রণালী
    • গ্যাজেট এবং গিয়ার
    • পর্যটন
    • ফিচারস
    • ফ্যাশন
    • ব্যবহারিক জ্ঞান
    • রূপচর্চা
    • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • অভিমত
  • ফ্যাক্ট-চেকার
  • বিনোদন
    • চলচ্চিত্র
    • বলিউড
    • সাউথ ইন্ডিয়ান
    • হলিউড
    • টেলিভিশন
    • গান
    • সংস্কৃতি
    • সিরিয়াল
    • ভারতীয় বাংলা
  • শিল্প এবং বাণিজ্য
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
  • শিক্ষা ও প্রযুক্তি
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • আবহাওয়া
  • Facebook Link
  • Instagram Link
  • Youtube
  • Twitter
  • Whatsapp
  • Home
প্রচ্ছদ/খেলাধুলা/শিকড় ভোলেননি কখনো: দেশপ্রেমের যে অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন মেসি
শিকড় ভোলেননি কখনো: দেশপ্রেমের যে অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন মেসি
খেলাধুলাফুটবল

শিকড় ভোলেননি কখনো: দেশপ্রেমের যে অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন মেসি

By নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৬ 6 মিনিটে পড়ুন
0
Updated on October 10, 2026

ছবিঃ সংগৃহীত

গ্যালারির যে অংশে তাঁর ভালোবাসার স্বদেশবাসীরা সবচেয়ে বেশি সংখ্যায় জড়ো হয়েছিলেন, লিওনেল মেসির চোখ আটকে ছিল ঠিক সেখানেই। অথচ শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তাঁর সতীর্থদের বেদনার কান্না ও জমে থাকা দুঃখ মাঠটিকে যেন শোকের ময়দান বানিয়ে ফেলেছিল। আবার স্টেডিয়ামজুড়ে গর্জন, জয়ী দলের সমর্থকদের উল্লাস এবং হেরে যাওয়া দলের সমর্থকদের গর্ব ও কৃতজ্ঞতার সুর একাকার হয়ে জন্ম দিয়েছিল অদ্ভুত এক আবহের। এত কিছুর ভিড়েও তাঁর দৃষ্টি সেখান থেকে সরেনি।

ক্ষোভ থেকেই তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে ছিলেন—এমন দাবি করেছিলেন কেউ কেউ। আসলে ঘটনা তেমন ছিল না। ওই মুহূর্তের প্রতিটি দৃশ্য, প্রতিটি শব্দ ও অনুভূতি হৃদয়ের সবচেয়ে গভীর কোণে গেঁথে রাখতেই চাইছিলেন আলবিসেলেস্তেদের এই বরপুত্র। তাঁর জানা ছিল, আগামী দিনে এই দিনটি যতবার মনে পড়বে, ততবার এসব স্মৃতিই হয়ে উঠবে তার মূল উপজীব্য। ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে হারের তীব্র বেদনা তাঁকে আচ্ছন্ন করে রেখেছিল, সেটা সত্যি; তবে তাঁর অঝোর কান্নার মূল কারণ ছিল ভিন্ন। ভেতরে-ভেতরে তিনি টের পাচ্ছিলেন, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে এটাই হয়তো তাঁর শেষ ম্যাচ হতে যাচ্ছে।

প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ যেভাবে মাতৃভূমি ছেড়ে নতুন ঠিকানার পথে পা বাড়ায়, মেসিও আসলে তেমনই একজন প্রবাসী; নিজের ও পরিবারের জন্য খানিকটা ভালো ভবিষ্যৎ ও উন্নত জীবনের সন্ধানে শৈশবেই তিনি জন্মভূমি ছেড়ে গিয়েছিলেন। সাধারণ প্রবাসীদের অধিকাংশের মতো দেশপ্রীতি ও স্বদেশের প্রতি নিখাদ ভালোবাসা তিনিও কখনো ভুলে যাননি। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার পরিবর্তে স্পেনের প্রতিনিধিত্ব করা তাঁর পক্ষে অনায়াসেই সম্ভব ছিল; আর স্পেনের জার্সিতে খেললে খুব সম্ভবত আরও তিন-চারটি বিশ্বকাপ শিরোপা জমা হতো তাঁর ঝুলিতে।

তবে নিজের শিকড়কে তিনি কোনো দিন অস্বীকার করেননি। বিপুল ফুটবল প্রতিভারও ঊর্ধ্বে গিয়ে ভিনদেশের মাটিতে বিনয় ও আত্মমর্যাদা অটুট রাখতে পারার গুণই তাঁকে লাতিন আমেরিকার অনন্য বৈশ্বিক প্রতীক করে তুলেছে। ফুটবলের সর্বকালের সেরা এই মহাতারকার জীবনের প্রথম ১৩ বছর কেটেছে রোজারিও শহরে। তাঁর জন্ম আর বেড়ে ওঠার কাহিনি আজ কারও অজানা নয়। গ্রোথ হরমোনের জটিল সমস্যায় আক্রান্ত হওয়ায় তাঁর জন্য দরকার হয়েছিল অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। সেই খরচ জোগানোর সামর্থ্য ছিল না পরিবারের, স্থানীয় ক্লাবও তা বহন করতে অস্বীকৃতি জানায়। সংকটের ঠিক সেই সময়ে তাঁর পাশে এসে দাঁড়ায় বার্সেলোনা ফুটবল ক্লাব, চিকিৎসার সব খরচের দায়িত্ব নেয় তারা। আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতি তখন যেমন ছিল এবং গোটা অঞ্চলের মতো আজও যে জটিল অবস্থায় আছে, তাতে নতুন দিগন্ত খুঁজতে চাইলে বাস্তবসম্মত পথ হিসেবে খোলা থাকত কেবল বিমানবন্দরই।

কাতালান ক্লাবটির যুব দলে নাম লেখানোর পর নিজের আলাদা জাত চেনাতে তাঁর বেশি সময় লাগেনি। এর ফলে সে সময় ‘লা পুলগা’ বা ‘দ্য ফ্লি’ ডাকনামে পরিচিত কিশোরটিকে স্প্যানিশ জাতীয় দলের হয়ে খেলাতে জোর তৎপরতা শুরু হয়ে যায়। কিন্তু স্বদেশের সঙ্গে মেসি ও তাঁর পরিবারের আত্মিক বন্ধন ছিল ভীষণ দৃঢ়। একেবারে অল্প বয়সে দেওয়া একটি সাক্ষাৎকারেও তিনি পরিষ্কার জানিয়েছিলেন, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মাঠে নামাই তাঁর একমাত্র স্বপ্ন। পরিস্থিতি আঁচ করে দ্রুত উদ্যোগী হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন; মেসিকে চিরতরে নিজেদের দেশের জন্য নিশ্চিত করে ফেলতে তারা অনূর্ধ্ব-২০ দলের একটি প্রীতি ম্যাচ আয়োজন করে। মেসি ১৭ বছরে পা রাখার মাত্র কয়েক দিন পর, ২০০৪ সালের ২৯ জুন, এভাবেই সূচনা হয় তাঁর রূপকথার মতো আন্তর্জাতিক যাত্রার।

জ্যেষ্ঠ জাতীয় দলে তাঁকে দেখতে অধীর অপেক্ষায় ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আসে সেই ঐতিহাসিক ক্ষণ। তবে অবিশ্বাস্য ঘটনা ঘটে সেখানেই—দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটের মাথায় বদলি হিসেবে নামার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি অন্যায্য লাল কার্ড দেখেন তিনি, বাধ্য হন মাঠ ছাড়তে। আন্তর্জাতিক ফুটবলে তাঁর মহাকাব্যিক অর্জনের পথটা যে মোটেই সহজ বা মসৃণ হবে না, এমন শুরু যেন তারই আগাম বার্তা দিয়ে রেখেছিল।

আকাশি-সাদা জার্সিতে মেসির কিংবদন্তিতুল্য পথচলাটা বোঝার জন্য একটু পেছন ফিরে দেখা দরকার। তাঁর গোটা যাত্রাটাই ছিল কোনো বিখ্যাত চলচ্চিত্রের কাহিনির মতো, সত্যিকারের এক ‘হিরোস জার্নি’—একদম কাদা থেকে উঠে এসে মহাশূন্য জয় করার গল্প। জাতীয় দলে তাঁর আবির্ভাব এমন এক সময়ে, যখন একের পর এক হতাশা ও ব্যর্থতার আঁধারে নিমজ্জিত ছিল আর্জেন্টিনার ফুটবল। জাতীয় গৌরব পুনরুদ্ধারের আশায় দেশটি তখন বিরামহীনভাবে খুঁজে ফিরছিল একজন ‘নতুন ম্যারাডোনা’। তার ওপর মেসি খেলতেন বাঁ পায়ে, পরতেন ১০ নম্বর জার্সি, আর নিজের জাদুতে তাক লাগিয়ে দিতেন সবাইকে। তাই ম্যারাডোনার সঙ্গে তাঁর তুলনা যেমন অনিবার্য ছিল, তেমনই ছিল অন্যায্য; এই তুলনা তাঁর তরুণ কাঁধে চাপিয়ে দিয়েছিল পাহাড়সমান চাপ।

বার্সেলোনার জার্সিতে তিনি যখন একে একে সব শিরোপা ঘরে তুলছেন, সিনিয়র জাতীয় দলের হয়ে ট্রফি তখন কোনোভাবেই ধরা দিচ্ছিল না। নিজের দেশের ভেতর থেকেই তাঁর দিকে ছুটে আসছিল অন্ধ সমালোচনা। প্রশ্ন উঠত সব কিছু নিয়েই—জার্সির প্রতি তাঁর আনুগত্য থেকে মাঠে তাঁর দৃষ্টিভঙ্গি পর্যন্ত। এমনকি ম্যাচের শুরুতে ‘তিনি জাতীয় সংগীত গান না’—এ রকম তুচ্ছ কথাও দেদার প্রচার করা হতো। এই অন্যায্য সমালোচনার তির ছোড়া হচ্ছিল সেই বিচক্ষণ মেসির দিকে, যাঁর সামনে চাইলেই পৃথিবীর যেকোনো প্রান্তে নিজের জন্য ঢের সহজ একটি পথ বেছে নেওয়ার সুযোগ ছিল। তা সত্ত্বেও অসীম ধৈর্য, আত্মসংযম ও মর্যাদা নিয়ে সব অপমান সহ্য করে তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

তারপর আসে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ, যার আসর বসেছিল চিরপ্রতিদ্বন্দ্বীর দেশের মাটিতে। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। সবকিছু যেন একেবারে নিখুঁতভাবে সাজানো ছিল, মনে হচ্ছিল এক নিখাদ রূপকথাই লেখা হতে চলেছে; তবে জার্মানির পরিকল্পনা ছিল পুরোপুরি আলাদা। পরে চিলির বিপক্ষে টানা দুটি কোপা আমেরিকার ফাইনালেও আরও দুটি মর্মান্তিক ট্র্যাজেডির সামনে পড়তে হয়। সে বেদনায় পুরোপুরি ভেঙে পড়া মেসি ফুটবল ছাড়ার ঘোষণা দেন এবং বলে ওঠেন, ‘আমি এখন চারটি ফাইনাল হেরেছি… জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। চারটি ফাইনাল। এটা আমার জন্য নয়। দুর্ভাগ্যবশত আমি চেষ্টা করেছিলাম। এটা ছিল আমার সবচেয়ে বড় চাওয়া। কিন্তু তা হলো না, তাই আমি মনে করি এটাই শেষ।’ কিন্তু খাঁটি বিজয়ীরা যেমন করেন, তিনিও তেমনি নিজের সিদ্ধান্ত নতুন করে ভেবে দেখেন এবং খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় দলের তাঁবুতে ফেরেন।

তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটিই ছিল সবচেয়ে কঠিন ও অন্ধকার অধ্যায়। ফাইনালে পরপর হারের পর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলটি জায়গা পায় কোনোরকমে, আর টুর্নামেন্টেও তাদের পারফরম্যান্স ছিল চরম হতাশাজনক। ক্যারিয়ারের অন্যতম অনুপ্রেরণাদায়ী বক্তব্যটি তিনি দেন ২০১৯ সালে, ফক্স স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে। কোনো অবস্থাতেই যে হার মানবেন না, দৃঢ় কণ্ঠে তা জানিয়ে দেন তিনি: ‘আমি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অন্তত একটি ট্রফি জিতে আমার ক্যারিয়ার শেষ করতে চাই। আর তা যদি নাও হয়, অন্তত যেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করার তৃপ্তি নিয়ে বিদায় নিতে পারি। আমার অনুসারী শিশুদের উদ্দেশে এটিই আমার বার্তা। কেবল ফুটবলের জন্য নয়, এটি জীবনের জন্য। কারণ জীবন মানেই তো হোঁচট খাওয়া, আবার উঠে দাঁড়ানো এবং পুনরায় চেষ্টা করা। নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাওয়া।’

শেষ পর্যন্ত ২০২১ সালে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা জিতে দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার ইতি টানেন তিনি, পূরণ হয় তাঁর অধরা স্বপ্ন। ওই মুহূর্তের পর থেকে মাথার ওপরের সব ভারী চাপ নেমে যায়, আর তাঁর ভেতরের সহজাত প্রতিভা বিকশিত হতে থাকে কোনো রকম বাধা ছাড়াই। ফুটবলের সর্বোচ্চ ও চূড়ান্ত পুরস্কারটি মেসির হাতে ওঠে ২০২২ সালের কাতার বিশ্বকাপে। সে জয়ের পথটা এত বেশি কঠিন ও দুর্গম ছিল বলেই জয়ের আনন্দ বেড়ে গিয়েছিল বহুগুণ। তাঁর ফুটবল-মেধার সঙ্গে সঙ্গে অসাধারণ বিনয় এবং স্বদেশের প্রতি নিঃশর্ত ভালোবাসাকেও অভিবাদন জানিয়েছিলেন ভক্তরা।

কেন তিনি অনন্য, ৩৮ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে সেটি আরেকবার প্রমাণ করলেন তিনি। ম্যারাডোনার সঙ্গে তুলনায় যে কয়েকটি আক্ষেপ এত দিন ঝুলে ছিল, সেগুলোর অন্যতম ছিল ইংল্যান্ডকে হারানোর অধ্যায়; দুর্দান্ত এক পারফরম্যান্স দিয়ে এবার সেটিও পূরণ করে নেন। ফাইনালে স্পেনের বিপক্ষে অবশ্য তাঁর শরীর সুপারসনিক স্তরে খেলার অনুমতি দেয়নি, নিখুঁত সমাপ্তিও সম্ভব হয়নি। তবু এই টুর্নামেন্টের পর গোটা বিশ্বে সর্বসম্মত ঐকমত্য প্রতিষ্ঠা পেয়েছে—লিওনেল মেসিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার।

মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচ শেষে অধিনায়ক যে জাতীয় দলকে বিদায় জানালেন, তাতে অবশ্য হঠাৎ চমকে ওঠার মতো কিছু ছিল না। মেসির মনে গভীর ছাপ ফেলেছিল বাবার প্রয়াণ। আবেগে ভরা বিদায়ী বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জানি না তোমায় ছাড়া কীভাবে চলব, কীভাবে এগিয়ে যাব বুঝতে পারছি না। আমি কেবল ফুটবলটাই খেলেছি এবং এখন আমার নিজের মনেই মারাত্মক সংশয় জাগছে যে আমি আর কতদিন এটা চালিয়ে যেতে পারব।’

এর বাইরে মেসির বয়সও এখন ৩৯ বছর, সময়ের স্বাভাবিক ছাপ পড়তে শুরু করেছে তাঁর শরীরে। ফলে বিদায়টা যত স্পষ্ট আর প্রত্যাশিতই হোক না কেন, ফুটবলপ্রেমীদের কাছে এর কষ্ট বিন্দুমাত্র কম নয়।

জীবনে এমন কিছু অভিজ্ঞতা আসে, যা পুরোপুরি অনন্য এবং যা আর কখনো ফিরে আসে না। মাইকেল জর্ডান, রজার ফেদেরার কিংবা সর্বকালের অন্য সেরাদের সরাসরি দেখতে পাওয়ার সৌভাগ্য যে কতখানি অর্থবহ, তা ক্রীড়াপ্রেমীদের জানা। ব্যাপারটা যেন অসীম আকাশ চিরে ভিন্ন ধরনের উজ্জ্বল রঙের একটি ধূমকেতুকে ভেসে যেতে দেখার মতো—অন্য যে কারও চেয়ে যা বেশি দেদীপ্যমান, আর এক জীবনে যার দেখা দ্বিতীয়বার মেলে না।

ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে তাঁর অনন্য ফুটবল প্রতিভা উপভোগের সুযোগ এখনো আছে। তবে পেশাদার ফুটবলার হিসেবে তাঁর সময় যে ফুরিয়ে আসছে, সে ইঙ্গিত তিনি দিয়েছেন বারবার। নিঃসন্দেহে এক অবিশ্বাস্য সোনালি যুগের অবসান হলো—কেবল আর্জেন্টাইনদের জন্য নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্যই।

আর্জেন্টাইন করে সৃষ্টি করায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন মেসি, তাঁর শেষ বিদায়ী বার্তায় লেখা ছিল এ কথাই। মানুষ কোথায় থাকে, তার ওপর নিজের দেশের প্রতি ভালোবাসা কোনো দিন নির্ভর করে না; নির্ভর করে তার শিকড় কোথায় এবং কোথা থেকে সে এসেছে, তার ওপর। আর অন্তরে-আত্মায় লিওনেল মেসি চিরদিনই একজন গর্বিত আর্জেন্টাইন।

সূত্র: সিএনএন

লেখক

নিজস্ব প্রতিবেদক

সব সংবাদ দেখুন
আরও সংবাদ
দেড় দশক পর এক ফ্রেমে শাহরুখ-কারিনা, ‘কিং’-এর বিশেষ গানে চমক
পূর্ববর্তী

দেড় দশক পর এক ফ্রেমে শাহরুখ-কারিনা, ‘কিং’-এর বিশেষ গানে চমক

দুই মাসে বাণিজ্য ঘাটতি ৩৮২ কোটি ডলার, বেড়েছে ২৯ শতাংশ
পরবর্তী

দুই মাসে বাণিজ্য ঘাটতি ৩৮২ কোটি ডলার, বেড়েছে ২৯ শতাংশ

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য করুন উত্তর বাতিল করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্ন দিয়ে চিহ্নিত

সর্বশেষ পোস্ট

  • ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত এলডিসি সুবিধা, জাতিসংঘে বাংলাদেশের সময় বাড়ল তিন বছর
  • মেয়র প্রার্থী খুন, বোমায় আহত চার পুলিশ: কুকুতায় সেনা পাঠাচ্ছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
  • শচীন দেব বর্মনের পৈতৃক বাড়িতে আজ থেকে দুই দিনের শচীন মেলা
  • শ্বাসমূল ঢাকছে পলিথিনে, প্রাণীর দেহে মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকে হাঁসফাঁস সুন্দরবন
  • দুই হাজার বছর আগে শুরু হওয়া নতুন বরফযুগ থামিয়ে দিয়েছে মানুষের উষ্ণায়ন: গবেষণা
  • হিলফুল ফুজুল থেকে মদিনার সনদ: শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর ১০ পদক্ষেপ
  • ৬ নভেম্বর বাজারে অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক প্রো, দাম শুরু ২ হাজার ৮৯৯ ডলার
  • ৫ লাখ শিক্ষকের প্রশিক্ষণ, ১৫ হাজার শ্রেণিকক্ষ: শিক্ষায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব
  • আগামী মাসে ইউটিউবে আসছে মীর সাব্বিরের নতুন ধারাবাহিক ‘খুব চেনা গল্প’
  • এক ইউরোর ভোটে মেসিকে টপকে ‘বোট’ রোনালদোর, নাম না নিয়েই প্রতিক্রিয়া
  • নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক ফেটে গাজীপুরে পোশাকশ্রমিক নিহত
  • ক্ষমতা বুঝে নেওয়ার আগেই পুলিশ-গোয়েন্দাপ্রধানদের পদত্যাগ চায় সার্বিয়ার ‘স্টুডেন্ট লিস্ট’
  • স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দাবি নিয়ে শাহবাগে নামছে এনসিপি
  • রাত ২টা ৪৮ মিনিটে ঢাকায় নামল প্রধানমন্ত্রীর ফ্লাইট, শেষ হলো জাপান সফর
  • রাজধানীতে এক দিনের অভিযানে ধরা ৪৯০ জন, মামলা ৪৫টি
  • রোগী সেজে অভিযান: বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের ৫০ হাজার, ডায়াগনস্টিক সেন্টারের এক লাখ টাকা জরিমানা
  • ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা কমল সোনার দাম
  • ৮৬ বছর বয়সে চলে গেলেন ‘ক্যাপ্টেন পিকার্ড’ প্যাট্রিক স্টুয়ার্ট
  • দুই দশক ধরে গ্রামীণ নারীর পাশে বসুন্ধরা গ্রুপের সুদমুক্ত ঋণ প্রকল্প
  • শরীফুলের তৃতীয় ওভারেই থামলেন চন্দরপল, ভাঙল ৬৫ রানের জুটি

সর্বশেষ কমেন্টস

  1. Pakhi মন্তব্য করেছেন: বাজারে এখন স্বর্ণের দাম কত, জেনে নিন ভরিপ্রতি হিসাব
  2. Asif মন্তব্য করেছেন: কুতুবদিয়ায় পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

শেয়ারবাজার

বাজার বন্ধ ৩১ অক্টোবর ২০২৬, সকাল ৭:২০
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

স্বর্ণের দাম

বাজুস ৩০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৪৮
ধরন বাজারদরপ্রতি ভরি পুরাতন বিক্রয়প্রতি ভরি
২২ ক্যারেট ৳২,২৩,০৭৪$1797.68 ৳১,৮৫,১৫১$1492.07
২১ ক্যারেট ৳২,১৩,০৪৩$1716.84 ৳১,৭৬,৮২৬$1424.98
১৮ ক্যারেট ৳১,৮২,৯৫০$1474.33 ৳১,৫১,৮৪৯$1223.70
সনাতন ৳১,৪৯,৪৭৪$1204.56 ৳১,২৪,০৬৩$999.78
ধরন বাজারদরপ্রতি গ্রাম পুরাতন বিক্রয়প্রতি গ্রাম
২২ ক্যারেট ৳১৯,১২৫$154.12 ৳১৫,৮৭৪$127.92
২১ ক্যারেট ৳১৮,২৬৫$147.19 ৳১৫,১৬০$122.17
১৮ ক্যারেট ৳১৫,৬৮৫$126.40 ৳১৩,০১৯$104.92
সনাতন ৳১২,৮১৫$103.27 ৳১০,৬৩৬$85.71
ধরন বাজারদরপ্রতি আনা পুরাতন বিক্রয়প্রতি আনা
২২ ক্যারেট ৳১৩,৯৪২$112.35 ৳১১,৫৭২$93.25
২১ ক্যারেট ৳১৩,৩১৫$107.30 ৳১১,০৫১$89.06
১৮ ক্যারেট ৳১১,৪৩৪$92.14 ৳৯,৪৯০$76.48
সনাতন ৳৯,৩৪২$75.28 ৳৭,৭৫৪$62.49
ধরন বাজারদরপ্রতি রতি পুরাতন বিক্রয়প্রতি রতি
২২ ক্যারেট ৳২,৩২৪$18.73 ৳১,৯২৯$15.55
২১ ক্যারেট ৳২,২১৯$17.88 ৳১,৮৪২$14.84
১৮ ক্যারেট ৳১,৯০৬$15.36 ৳১,৫৮২$12.75
সনাতন ৳১,৫৫৭$12.55 ৳১,২৯২$10.41

সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), হলমার্ককৃত স্বর্ণ। পুরাতন বিক্রয় মূল্য = বাজারদর থেকে ১৭% বাদে। ১ ডলার = ৳১২৪.০৯।

মুদ্রা বিনিময় হার

বাংলাদেশ ব্যাংক কার্যকর: ২৯ অক্টোবর ২০২৬
১ মার্কিন ডলার
৳১২৩.৯৯ ▲
ভারিত গড় হার · ক্রয় ৳১২৩.৯৯ · বিক্রয় ৳১২৩.৯৯
মুদ্রা ক্রয় (৳) বিক্রয় (৳)
EURইউরো ১৩৮.২৭ ১৩৮.৩২ ▲
GBPব্রিটিশ পাউন্ড ১৬৫.২২ ১৬৫.২৭ ▲
AUDঅস্ট্রেলীয় ডলার ৮৭.৪৫ ৮৭.৪৭ ▲
JPYজাপানি ইয়েন ০.৭৮৫৫ ০.৭৮৫৬ ▲
CADকানাডীয় ডলার ৮৮.৫৯ ৮৮.৬০ ▲
SEKসুইডিশ ক্রোনা ১২.৫১ ১২.৫৩ ▲
SGDসিঙ্গাপুর ডলার ৯৬.৭৬ ৯৬.৭৭ ▲
CNHচীনা ইউয়ান ১৮.৬১ ১৮.৬১ ▲
INRভারতীয় রুপি ১.৩০১৭ ১.৩০২১ ▼
LKRশ্রীলঙ্কান রুপি ২.৬৮০৯ ২.৬৮২৫ ▲

সূত্র: বাংলাদেশ ব্যাংক, আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে হার। ছুটির দিনে সর্বশেষ কার্যদিবসের হার দেখানো হয়।

আর্কাইভ

সংবাদ আছে

ক্যাটাগরি

  • অন্যান্য
  • অর্থনীতি
  • আফ্রিকা
  • আবহাওয়া
  • ইউরোপ
  • উদ্যোক্তাদের গল্প
  • এশিয়া
  • কক্সবাজার
  • কিশোরগঞ্জ
  • কুড়িগ্রাম
  • কুমিল্লা
  • কুষ্টিয়া
  • কৃষি ও প্রাণী সম্পদ
  • ক্রিকেট
  • খুলনা
  • খুলনা বিভাগ
  • খেলাধুলা
  • গাইবান্ধা
  • গাজীপুর
  • গান
  • গোপালগঞ্জ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম বিভাগ
  • চলচ্চিত্র
  • চাঁদপুর
  • চাঁপাইনবাবগঞ্জ
  • চুয়াডাঙ্গা
  • জয়পুরহাট
  • জাতীয়
  • জামালপুর
  • জীবনধারা
  • ঝিনাইদহ
  • টাঙ্গাইল
  • টেলিভিশন
  • ঠাকুরগাঁও
  • ঢাকা
  • ঢাকা বিভাগ
  • দিনাজপুর
  • দেশব্যাপী
  • নড়াইল
  • নরসিংদী
  • নারায়ণগঞ্জ
  • নীলফামারী
  • নোয়াখালী
  • পঞ্চগড়
  • পাকিস্তান
  • পাবনা
  • ফিচারস
  • ফুটবল
  • ফেনী
  • বগুড়া
  • বরগুনা
  • বরিশাল বিভাগ
  • বলিউড
  • বাগেরহাট
  • বিনোদন
  • বিশ্ব
  • ব্যাংকিং সেক্টর
  • ব্রাহ্মণবাড়িয়া
  • ভারত
  • ভারতীয় বাংলা
  • ভোলা
  • মধ্যপ্রাচ্য
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ বিভাগ
  • মাদারীপুর
  • মানিকগঞ্জ
  • মুন্সীগঞ্জ
  • মেহেরপুর
  • মৌলভীবাজার
  • যুক্তরাষ্ট্র ও কানাডা
  • রংপুর
  • রংপুর বিভাগ
  • রাজনীতি
  • রাজবাড়ী
  • রাজশাহী
  • রাজশাহী বিভাগ
  • লালমনিরহাট
  • ল্যাটিন আমেরিকা
  • শিক্ষা ও প্রযুক্তি
  • শিল্প এবং বাণিজ্য
  • শেয়ার বাজার
  • সংস্কৃতি
  • সাউথ ইন্ডিয়ান
  • সাতক্ষীরা
  • সিরাজগঞ্জ
  • সিলেট
  • সিলেট বিভাগ
  • সুনামগঞ্জ
  • স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ
  • হলিউড

সম্পাদক

নাঈমা হক

ঠিকানা

ডি ও এইচ এস, মিরপুর ১২, ঢাকা ১২১৬

সোশাল মিডিয়া

  • Facebook
  • Instagram
  • Twitter
  • YouTube
  • WhatsApp
  • আমাদের সম্পর্কে / About Us
  • যোগাযোগ / Contact Us
  • গোপনীয়তা নীতি / Privacy Policy
  • সম্পাদকীয় নীতি / Editorial Policy
© সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক অভিমত
Engবাংলা