ছবিঃ সংগৃহীত
ছেলেকে জনসমক্ষে আনার ব্যাপারে শুরু থেকেই বেশ সাবধানী ছিলেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। গত এক বছরে ছেলের বড় হয়ে ওঠার কিছু মুহূর্তের ঝলক দেখালেও তার মুখ কখনো প্রকাশ্যে আনেননি তাঁরা। এবার নতুন একটি পারিবারিক ছবি সামনে এনেছেন দুজন, আর সেখানে সবার চোখ আটকে গেছে ছেলে ভিহানের দিকে।
দীপাবলি উপলক্ষে এবারই প্রথম ছেলের মুখসহ ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা ও ভিকি। ৭ নভেম্বর ছিল ভিহানের প্রথম জন্মদিন, তার এক দিন পর ছবিটি আসায় ভক্তদের কাছে বিষয়টি আরও বিশেষ হয়ে উঠেছে।
পরিবারের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের সঙ্গে ভক্তদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।
রোববার ইনস্টাগ্রামে ছবিগুলো দেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাপশনে লেখা, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।' বার্তার শেষে নিজেদের নামের পাশে ছেলে ভিহানের নামও রাখেন দুজন।
ছবিতে ক্যাটরিনার পরনে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক, ভিকির গায়ে ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট ভিহান।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে হয় ২০২১ সালে। ২০২৫ সালে তাঁদের ঘরে আসে ছেলে ভিহান।
সূত্র
মূল প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন

