
ভর্তি পরীক্ষার জন্য জবির শীতের ছুটি বাতিল, সেই ছুটি মিলবে রমজানে
ছবিঃ সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি বাতিল করেছে প্রশাসন। বাতিল হওয়া ছুটি পরের পবিত্র রমজান মাসের ছুটির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চলতি শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি থাকছে না; এর বদলে ছুটিটি দেওয়া হবে পবিত্র রমজান মাসে। রমজানে কবে থেকে কবে পর্যন্ত ছুটি থাকবে, তা ঠিক করবে ছুটির তালিকা প্রণয়নসংক্রান্ত কমিটি।
বিষয়টি নিয়ে প্রথম সিদ্ধান্ত হয় গত ৭ অক্টোবর একাডেমিক কাউন্সিলের ১৩৩তম সভায়। পরে ১৫ অক্টোবর সিন্ডিকেটের ১৩তম সভায় তা অনুমোদন পায়।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
