
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়ার আভাস, সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা
ছবিঃ সংগৃহীত
কার্তিকের মাঝামাঝি প্রকৃতিতে লেগেছে হালকা শীতের ছোঁয়া। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার (১ নভেম্বর) ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরের ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।
পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা
