পূর্ব জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।
এ নির্বাচনে স্পষ্টভাবে এগিয়ে আছে কট্টর ডানপন্থী দল এএফডি। প্রথমবারের মতো কোনো রাজ্য সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে দলটির জন্য।
জার্মানির ম্যাগডেবার্গ থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাজ্য আইনসভা নির্বাচনে ১৭ লক্ষাধিক ভোটার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাবেন। ক্রমাগত জনপ্রিয়তা হারাতে থাকা চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট সরকারের জন্য এই নির্বাচনকে একটি বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হচ্ছে।