মঙ্গল-বুধবার ডেমরা সেতু এড়িয়ে চলার অনুরোধ হাইওয়ে পুলিশের
ছবিঃ সংগৃহীত
ডেমরা সেতুর এক্সপানশন জয়েন্টে জরুরি মেরামতের কাজ হবে, তাই সেতুর আশপাশে যানজট লাগতে পারে। এ কারণে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত যাত্রীদের বিকল্প সড়ক ধরতে অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে ডেমরা সেতুর অবস্থান। এর এক্সপানশন জয়েন্ট মেরামত করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। কাজের নির্ধারিত সময়ে সেতু ও আশপাশের এলাকায় গাড়ির চাপ বাড়তে পারে।
বিষয়টি হাইওয়ে পুলিশকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম। হাইওয়ে পুলিশের পরামর্শ, যাত্রীরা যেন হাতে যথেষ্ট সময় নিয়ে বের হন এবং পারলে বিকল্প পথ ব্যবহার করেন।
সূত্র
মূল প্রতিবেদন: আজকের পত্রিকা