আইসিসিবিতে ২৬ নভেম্বর শুরু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিক্ষা উৎসব
ছবিঃ সংগৃহীত
আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর টানা তিন দিন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা উৎসবের আসর বসছে রাজধানীতে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো নামের এই আয়োজনের এবার ৬৫তম আসর। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠেয় বর্ণাঢ্য এই উৎসবের আয়োজক ‘ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল’।
উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের ঠিক পথটি দেখানোই মেলার উদ্দেশ্য। সে লক্ষ্যে এখানে অংশ নিচ্ছে দেশ ও বিদেশের নামী বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। সঙ্গে থাকছে বিদেশে পড়াশোনা-বিষয়ক শীর্ষ কনসালটেন্সি ফার্ম এবং আইইএলটিএসসহ নানা পরীক্ষার প্রস্তুতিকেন্দ্র।
মেলায় যা যা থাকছে:
বিশ্বমানের সুযোগ: দেশি-বিদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ কী আছে, টিউশন ফি কত, স্কলারশিপ কীভাবে মেলে—এসব খুঁটিনাটি তথ্য এক ছাদের নিচেই পাওয়া যাবে।
সরাসরি কাউন্সেলিং: অভিজ্ঞ কাউন্সিলর ও আন্তর্জাতিক প্রতিনিধিরা মুখোমুখি বসে কথা বলবেন। ভিসার প্রক্রিয়া, কোন কোর্স বেছে নেওয়া উচিত, সামনের ক্যারিয়ার কীভাবে সাজানো যায়—এসব নিয়ে তাঁদের কাছে সরাসরি জানতে চাওয়া যাবে।
ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট: দক্ষতা বাড়াতে কাজে আসে এমন নানা পরামর্শ পাবেন শিক্ষার্থীরা, জানতে পারবেন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কেও।
নিচের খাতগুলোর প্রতিষ্ঠান মেলায় স্টল বা প্যাভিলিয়ন নিয়ে নিজেদের সেবা ও তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরতে পারবে:
এডুকেশন কনসালট্যান্সি ও স্টুডেন্ট ভিসা এজেন্সি: উচ্চশিক্ষা ও ভিসা প্রক্রিয়াকরণে আস্থাভাজন প্রতিষ্ঠানগুলো।
শিক্ষাপ্রতিষ্ঠান: দেশ-বিদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ।
ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র: আইইএলটিএস, স্পোকেন ইংলিশ ও বিশেষায়িত কোচিং সেন্টার।
প্রকাশনা ও বইয়ের জগৎ: বই প্রকাশক এবং এক্সক্লুসিভ এডুকেশনাল বুকশপ।
ট্রাভেল ও লজিস্টিকস: ভ্রমণ সংস্থা ও এয়ার টিকিটিং এজেন্সি।
পরামর্শ ও প্রশিক্ষণ: পেশাদার ক্যারিয়ার কাউন্সেলিং প্রতিষ্ঠান ও স্কিল ট্রেনিং ইনস্টিটিউট।
আর্থিক সেবা প্রতিষ্ঠান: ব্যাংক, মানি এক্সচেঞ্জ ও বিমা কোম্পানি।
শিক্ষার্থী ও আগ্রহী অভিভাবকদের মেলায় ঢুকতে কোনো টাকা লাগবে না। তবে ভিড় সামলে সবকিছু সুশৃঙ্খল রাখতে অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে।
সময়কাল: ২৬–২৮ নভেম্বর
স্থান: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকা
ফ্রি টিকিট ও বিস্তারিত জানতে: fairconvener.com
বিশেষ নিবেদন: উচ্চশিক্ষা হোক, স্কলারশিপ হোক কিংবা বিশ্বজুড়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন—শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে এ এক অনন্য সুযোগ বলে মনে করছে আয়োজক প্রতিষ্ঠান। নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নিতে পরিবার নিয়ে মেলায় আসতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তারা।