
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক
ছবিঃ সংগৃহীত
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক হয়েছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে আজ বিকেল ৪টায় বৈঠকটি বসে।
সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ও কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। তথ্যটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
বৈঠকে আরও ছিলেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান, কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী ও কমিটির সদস্য মো. আসাদুজ্জামান, কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম।
সূত্র
মূল প্রতিবেদন: বাসস
